শনিবার, 12 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

তেল পাইপলাইনে হামলা, কী করবে সৌদি

X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লা

শেয়ার করুন:
তেল পাইপলাইনে হামলা, কী করবে সৌদি

X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG আন্তর্জাতিক তেল পাইপলাইনে হামলা, কী করবে সৌদি আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ১২:২৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ X (Twitter) X সৌদি আরবের তেল পাইপলাইনে হামলা/ ছবি: প্ল্যানেট ল্যাবস সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে শক্তিশালী হামলার ঘটনা ঘটেছে। হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটি বন্ধ করে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবারের (১০ সেপ্টেম্বর) এই হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে পাইপলাইনের পাশে থাকা কয়েকটি পাম্প স্টেশনও।

এদিকে হামলার পর প্রশ্ন উঠেছে, সৌদি আরব এখন কী পদক্ষেপ নেবে? রিয়াদ কি পাল্টা হামলা চালাবে, নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক পথেই থাকবে?

এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি।

তবে দুই মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএন জানিয়েছে, ইরাক থেকে আসা ড্রোন দিয়ে হামলা চালানো হয়ে থাকতে পারে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ও পরে জানায়, ইরাক থেকে আসা কয়েকটি ড্রোন রিয়াদ ও মদিনা অঞ্চলের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলা চালিয়েছে।

হামলায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

হামলার পরও আপাতত ইরাকের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরাকের প্রধানমন্ত্রী হামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ চেয়েছেন।

এ কারণে ইরাক সরকারকে নিজেদের ভূখণ্ড থেকে সৌদি আরবের বিরুদ্ধে হামলা ঠেকানোর সুযোগ দিতে চায় রিয়াদ।

সৌদি সরকারের এই সিদ্ধান্তে কূটনৈতিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টার ইঙ্গিত মিলছে।

হামলার নিন্দা জানিয়েছে ইরাক সরকারও। বাগদাদ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে জরুরি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ইরাকের ভূখণ্ড ও আকাশসীমা কোনো দেশের বিরুদ্ধে হামলার কাজে ব্যবহ

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ