শনিবার, 12 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

২০৩০ সালের মধ্যে এআইয়ের দখলে যাচ্ছে মালয়েশিয়া

X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লা

শেয়ার করুন:
২০৩০ সালের মধ্যে এআইয়ের দখলে যাচ্ছে মালয়েশিয়া

X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG প্রবাস বদলাবে চাকরির বাজার ২০৩০ সালের মধ্যে এআইয়ের দখলে যাচ্ছে মালয়েশিয়া আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি প্রকাশিত: ০৯:২৮ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ X (Twitter) X ছবি: সংগৃহীত তথ্য খোঁজা, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য কিংবা সরকারি সেবা গ্রহণ মালয়েশিয়ায় দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। এবার ২০৩০ সালের মধ্যে দেশটিকে ‘এআই জাতি' হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বড় ধরনের কর্মপরিকল্পনা নিয়েছে মালয়েশিয়া সরকার।

জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মপরিকল্পনা ২০২৬–২০৩০ এর মাধ্যমে দায়িত্বশীলভাবে এআইয়ের ব্যবহার ও উন্নয়ন বাড়ানোর পাশাপাশি অর্থনীতি, কর্মসংস্থান, সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসায় প্রযুক্তিটির ব্যাপক প্রয়োগ নিশ্চিত করতে চায় সরকার।

সরকারের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে এআইয়ের মাধ্যমে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধিতে অতিরিক্ত ১ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট যোগ করা এবং বৈশ্বিক এআই সূচকে বিশ্বের শীর্ষ ১০ দেশের মধ্যে মালয়েশিয়াকে নিয়ে আসা। একই সঙ্গে এআই সংশ্লিষ্ট ৩ লাখ কর্মসংস্থান তৈরির লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

সাধারণ মানুষের জীবনে এর সবচেয়ে দৃশ্যমান প্রভাব পড়তে পারে সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে। জাতীয় কর্মপরিকল্পনায় কৃত্রিম বুদ্ধিমত্তা-সহায়ক সরকারি প্রশাসন গড়ে তোলার কথা বলা হয়েছে। এর মাধ্যমে সরকারি সেবা দ্রুত ও সহজ করার পাশাপাশি প্রশাসনিক দক্ষতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এরই একটি প্রাথমিক উদাহরণ হচ্ছে ‘মাইগভ মালয়েশিয়া'। ২০২৬ সালের জুলাই পর্যন্ত প্ল্যাটফর্মটির ব্যবহারকারী ২৯ লাখ ছাড়িয়েছে। ১৯টি সরকারি সংস্থার ৫২টি সেবা এতে যুক্ত রয়েছে। এসব সেবার মধ্যে রয়েছে মাইজেপিজে, মাইসেজাহটেরা, প্রাইসক্যাচার, পোর্টাল ম্যানফাত, জনগণের নগদ সহায়তা-সংক্রান্ত সেবা এবং অভিবাসন-সংক্রান

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ