শুক্রবার, 16 অক্টোবর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

জার্মানির সব রেলস্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ইউরোপ জার্মানির সব রেলস্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ ডয়চে ভেলে প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ২১: ২০ র

শেয়ার করুন:
জার্মানির সব রেলস্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ইউরোপ জার্মানির সব রেলস্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ ডয়চে ভেলে প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ২১: ২০ রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ ছবি : রয়টার্স জার্মানি জুড়ে প্রায় পাঁচ হাজার ৭০০টি রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ নিয়ম কার্যকর হয়৷ এর আগে কোলন, মিউনিখ, হামবুর্গ ও বার্লিনের মতো বড় স্টেশনসহ জার্মানি ৪০টির মতো স্টেশনে পরীক্ষামূলকভাবে এ নিয়ম প্রয়োগ করে সুফল পাওয়া গেছে।

এ নিয়ম কার্যকর হওয়ায় এখন থেকে জার্মানির সব রেলস্টেশনের প্ল্যাটফর্মও অ্যালকোহলমুক্ত এলাকা হিসেবে গণ্য হবে৷ তবে এতে অনেক ফুটবল ভক্ত সমস্যায় পড়বেন। কারণ, এখন থেকে আর বুন্দেসলিগার ম্যাচ দেখতে দল বেঁধে ট্রেনে উঠে মদ্যপান করা যাবে না৷

জার্মানির অনেক রেলস্টেশনে অ্যালকোহল সংক্রান্ত নানা ধরনের বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে৷ আগে থেকেই রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ করার আলোচনা চলছিল৷ সে আলোচনা জোর পায় সাম্প্রতিক দুটি ঘটনায়৷

এক ঘটনায় জার্মানির রাষ্ট্রীয় রেল সংস্থা ডয়চে বান-এর এক নিরাপত্তা কর্মী মদ্যপ এক যাত্রীর টিকিট পরীক্ষা করতে গিয়ে আক্রান্ত হন৷ দুজনের ধস্তাধস্তির এক পর্যায়ে ট্রেনের দরজা খুলে যায় এবং ওই নিরাপত্তা কর্মী ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন৷

চলতি বছরের শুরুর দিকে ট্রেনের এক কন্ডাক্টর নিহত হন বৈধ টিকিটহীন এক ব্যক্তির হামলায়৷ এই দুটি ঘটনার পর রেল স্টেশনকে অ্যালকোহলমুক্ত করার দাবি জোরদার হয়৷

রেল স্টেশন অ্যালকোহলমুক্ত হলেও স্টেশনে যেসব পাব, রেস্তোরাঁ এবং এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো এই নিয়মের আওতামুক্ত থাকবে৷ অর্থাৎ, সেসব স্থানে অ্যালকোহল পরিবেশন করা যাবে৷ এ ছাড়া অনেক ট্রেনে, বিশেষ করে দূরপাল্লার ট্রেনগুলোর বিস্ত্রোয় (খাওয়ার জায়গা) আগের মতোই বিয়ার ও অন্যান্য পানীয় পরিবেশন করা হবে৷

ডয়চে বান এক বিবৃতিতে বলেছে, রেল স্টেশনগুলোকে নিরাপদ, পরিচ্ছন্ন এবং অপেক্ষমাণ যাত্রীদের জন্য আরো আরামদায়ক করে তোলার জন্যই স্টেশনকে অ্যালকোহলমুক্ত করা হচ্ছে৷

ডয়চে বান আরো জানায়, পুরোপুরি কার্যকর করার আগে কোলন, মিউনিখ, হামবুর্গ ও বার্লিনের মতো বড় স্টেশনসহ জার্মানি ৪০টির মতো স্টেশনে পরীক্ষামূলকভাবে এ নিয়ম প্রয়োগ করা হয়েছে৷ তখন বেশ ইতিবাচক ফল পাওয়ার কথ

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ