শুক্রবার, 16 অক্টোবর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

দুর্গাপূজায় চার সিনেমা, কোনটিতে কী আছে

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ঢালিউড দুর্গাপূজায় চার সিনেমা, কোনটিতে কী আছে নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়, মিরপুরে

শেয়ার করুন:
দুর্গাপূজায় চার সিনেমা, কোনটিতে কী আছে

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ঢালিউড দুর্গাপূজায় চার সিনেমা, কোনটিতে কী আছে নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়, মিরপুরের ঝুটপট্টি, পারিবারিক সম্পর্ক থেকে ভর্তিযুদ্ধ—চার ভিন্ন পটভূমির গল্প নিয়ে দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে আজ ‘চিরকুট, ‘কাট–পিস ও ‘স্নেহের বন্ধন আর ২৩ অক্টোবর ‘অন্যপাতা’ মুক্তি পাচ্ছে।

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে চার সিনেমা। কোলাজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গল্প নিয়ে ‘চিরকুট’ নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে ‘চিরকুট’ নির্মাণ করেছেন মুনতাসির আকিব। অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, সঞ্জিব আহমেদ, শাওন আশরাফ, ইকবাল, আজমল মিঠু, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, শেখ চাঁদনী, মাহিরা হাসান, ইব্রাহিম সুজন। পেশাদার অভিনয়শিল্পীদের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫০ থেকে ৩০০ শিক্ষার্থী।

নির্মাতা মুনতাসির আকিব বলেন, ‘নব্বইয়ের দশকের পরিবেশ, মানুষের আবেগ ও ঘটনাকে সিনেমার ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক যেন শুধু একটি গল্প না দেখে; বরং একটি সময়কে অনুভব করতে পারেন—সেটাই আমাদের চেষ্টা। আশা করি, চিরকুট এবারের দুর্গাপূজার আনন্দকে আরও বাড়িয়ে দেবে।’ সিনেমাটির পোস্টার ও গান প্রকাশিত হয়েছে। নব্বইয়ের দশকের প্রেম ও তারুণ্যের আবহে তৈরি ‘প্রেমে গেলাম ডুবে’ গানটি শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। ঢাকার ব্লকবাস্টার সিনেমাসসহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।

‘চিরকুট’ সিনেমার দৃশ্য। নির্মাতার সৌজন্যে ঝুটপট্টির অচেনা জগৎ ‘কাট–পিস’ তরুণ নির্মাতা ইফফাত জাহানের প্রথম সিনেমা কাট–পিস। ‘ঝুট’ শব্দটির সাধারণ অর্থ মিথ্যা। কিন্তু গার্মেন্ট ব্যবসায় ঝুট বলতে বোঝায় পরিত্যক্ত বা উচ্ছিষ্ট কাপড়। রাজধানীর মিরপুরে এই ব্যবসা এতটাই বিস্তৃত যে একটি এলাকার নামই হয়ে গেছে ঝুটপট্টি। তুলনামূলক অচেনা সেই জগতের গল্প নিয়েই সিনেমাটি বানিয়েছেন ইফফাত জাহান।

তবে কাট–পিসকে শুধু ঝুট ব্যবসার গল্প হিসেবে দেখছেন না নির্মাতা। তাঁর ভাষ্যে, এটি মূলধারার অ্যাকশন সিনেমা। পটভূমি হিসেবে ব্যবহার করা হয়েছে ঝুটপট্টিকে। এই ব্যবসার ভেতরের রাজনীতি ও ক্ষমতার খেলাও গল্পের গুরুত্বপূর্ণ অংশ। ইফফাত জাহান জানান, ঝুট মার্

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ