শুক্রবার, 16 অক্টোবর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

চাঁদাবাজি রোধে নতুন আইনের চিন্তা সরকারের

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login রাজনীতি চাঁদাবাজি রোধে নতুন আইনের চিন্তা সরকারের বিশেষ প্রতিবেদক ঢাকা প্রকাশ: ১৫ অক্টোবর ২০

শেয়ার করুন:
চাঁদাবাজি রোধে নতুন আইনের চিন্তা সরকারের

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login রাজনীতি চাঁদাবাজি রোধে নতুন আইনের চিন্তা সরকারের বিশেষ প্রতিবেদক ঢাকা প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ২০: ১৩ চাঁদাবাজি প্রতীকী ছবি চাঁদাবাজির শিকার হলেও অনেকে ভয়ে মামলা করতে চান না। এ সুযোগে চাঁদাবাজেরা পার পেয়ে যান। এমন পরিস্থিতিতে চাঁদাবাজি প্রতিরোধে ফৌজদারি দণ্ডবিধি সংশোধন অথবা পৃথক নতুন আইন করার চিন্তা করছে সরকার। নতুন আইনি ব্যবস্থায় ভুক্তভোগী মামলা করতে না চাইলেও পুলিশ যেন নিজে বাদী হয়ে ব্যবস্থা নিতে পারে, সেই সুযোগ রাখার পরিকল্পনা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির গত ১৩ আগস্টের বৈঠকে সরকারের এ পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। ওই বৈঠকের কার্যবিবরণীতে বিষয়টি উঠে এসেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংসদীয় কমিটির বৈঠকে ওই কার্যবিবরণী উপস্থাপন করা হয়।

কার্যবিবরণী সূত্রে জানা গেছে, বৈঠকে চাঁদাবাজি প্রতিরোধের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পেনাল কোডের বিদ্যমান আইনি দুর্বলতা দূর করতে আইন সংশোধন অথবা পৃথক নতুন আইন করার চিন্তাভাবনা করা হচ্ছে। এর উদ্দেশ্য, চাঁদাবাজির শিকার ব্যবসায়ী বা অন্য কোনো ব্যক্তি ভয়ে মামলা করা থেকে পিছিয়ে গেলেও পুলিশ যেন নিজে বাদী হয়ে মামলা করতে পারে।

চাঁদাবাজদের পাশাপাশি তাঁদের পেছনে থাকা গডফাদারদের শনাক্ত করতেও নতুন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সংসদীয় কমিটিকে জানান, চাঁদা আদায়কারী এবং তাঁদের পেছনের গডফাদারদের সঠিকভাবে চিহ্নিত করতে বডি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে ধারণ করা অডিও ও ভিডিও রেকর্ড আদালতে গ্রহণযোগ্য সাক্ষ্য হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া অপরাধীরা যেন সামান্য শাস্তি পেয়ে বা জামিনে মুক্ত হয়ে আবার একই অপরাধে জড়িয়ে পড়তে না পারে, সে বিষয়েও আইনি সংস্কারের পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে সামান্য শাস্তি দেওয়ার পরিবর্তে কঠোর সাজা নিশ্চিত করার লক্ষ্যে আইনি সংস্কারের চিন্তাভাবনা রয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে সারা দেশে চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং, মাদকদ্রব্যের অপব্যবহার ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে সরকারের নেওয়া কার্যক্রম নিয়ে আলোচ

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ