Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ বহুমাত্রিক জ্বালানি ব্যবহারে ভারসাম্য রক্ষা গুরুত্বপূর্ণ: ওয়ার্টসিলা নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১৭: ০১ আন্তর্জাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওয়ার্টসিলা আয়োজিত ‘বাংলাদেশ এনার্জি ট্রানজিশন ফোরামে’ অতিথিরা। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ছবি: প্রথম আলো বাংলাদেশের বিদ্যুৎ খাতে কয়েক দশকে উৎপাদন সক্ষমতা ও জ্বালানির উৎস দুটোই বেড়েছে। তবু দেশটির বিদ্যুৎ খাত এখন নতুন চ্যালেঞ্জের মুখে বলে মনে করছে আন্তর্জাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওয়ার্টসিলা। তারা বলছে, বিদ্যুতের চাহিদা অনুযায়ী দ্রুত উৎপাদন বাড়ানো বা কমানোর সক্ষমতা তৈরি করতে হবে। একই সঙ্গে বিভিন্ন ধরনের জ্বালানির ব্যবহারে ভারসাম্য রাখতে হবে।
বিদ্যুৎ উৎপাদনকারী ইঞ্জিন সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়ার্টসিলা আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ এনার্জি ট্রানজিশন ফোরাম’ নামের এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে প্রতিষ্ঠানটির বক্তারা এ কথা বলেছে। প্রতিষ্ঠানটির মতে, বিদ্যুৎ সরবরাহ নির্ভরযোগ্য রাখতে ফ্লেক্সিবল পাওয়ার (চাহিদা অনুযায়ী দ্রুত বিদ্যুৎ উৎপাদন বাড়ানো বা কমানোর সক্ষমতা) গুরুত্বপূর্ণ।
ওয়ার্টসিলা বলছে, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গত প্রায় তিন দশকে কয়েক গুণ বেড়েছে। জ্বালানির উৎসেও বৈচিত্র্য এসেছে। এখন বিদ্যমান উৎপাদন সক্ষমতার কার্যকর ব্যবহার, জ্বালানিনিরাপত্তা এবং আর্থিক সক্ষমতা—এই তিনটি বিষয় সামনে রেখে খাতটির পরবর্তী পথ নির্ধারণ করা প্রয়োজন।
ফোরামে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য ও স্থিতিশীল রাখার উপায় নিয়ে আলোচনা হয়। এ জন্য কী ধরনের ফ্লেক্সিবল পাওয়ার উৎপাদনব্যবস্থা, বিকল্প জ্বালানি এবং গ্রিড-সহায়ক প্রযুক্তি দরকার, তা নিয়েও কথা বলেন বক্তারা।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে ওয়ার্টসিলা এনার্জির দক্ষিণ এশিয়া অঞ্চলের এনার্জি বিজনেস ডিরেক্টর গোরান রিচার্ডসন বৈশ্বিক জ্বালানি খাতে প্রতিষ্ঠানটির অভিজ্ঞতা তুলে ধরেন। বাংলাদেশে ওয়ার্টসিলার ২৮ বছরের কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি।
পরে মধ্যপ্রাচ্য ও এশিয়া অঞ্চলের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার প্যাট্রিক ফারকাস বিশ্বে নবায়নযোগ্য জ্বালানি ও বহুমাত্রিক জ্বালানি ব্যবহারের প্রবণতা তুলে ধরেন। ফ্