Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ সেমিনারে বক্তারা প্লাস্টিক দূষণ কমাতে উৎপাদনকারীদের দায়িত্ব নেওয়ার তাগিদ নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ২০: ৫৪ প্লাস্টিক দূষণ কমাতে উৎপাদনকারীদের দায়িত্বশীল ভূমিকা ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন নিয়ে সেমিনারে আলোচনা করছেন অংশগ্রহণকারীরা। বুধবার রাজধানীর একটি হোটেলে ছবি: সংগৃহীত প্লাস্টিক দূষণ কমাতে উৎপাদনকারীদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার তাগিদ এসেছে একটি সেমিনার থেকে। একই সঙ্গে এ খাতে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এসব বিষয় উঠে আসে। পরিবেশ অধিদপ্তর ও জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) যৌথভাবে এর আয়োজন করে। এতে সরকারি কর্মকর্তা, শিল্পোদ্যোক্তা ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা অংশ নেন।
সেমিনারে উৎপাদকের বর্ধিত দায়িত্ব বা ইপিআর (পণ্য ব্যবহারের পর তৈরি হওয়া বর্জ্য ব্যবস্থাপনায় উৎপাদনকারীর দায়িত্ব), সম্পদ সাশ্রয়ী ও পরিচ্ছন্ন উৎপাদন এবং পরিবেশবান্ধব পণ্য নকশা নিয়ে আলোচনা হয়। প্লাস্টিক খাতে এসব উদ্যোগ কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
প্লাস্টিক দূষণ কমানো এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার এ বছরের আগস্টে উৎপাদনকারীদের একটি নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেয়। এ জন্য ‘উৎপাদনকারীর বর্ধিত দায়িত্ব বা ইপিআর-২০২৬’ নামের একটি নির্দেশিকা তৈরি করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রানসেন। বিশেষ অতিথি ছিলেন ইউনিডোর বাংলাদেশ প্রতিনিধি আলমগীর হোসেন।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড. মাসুদ ইকবাল মো. শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন।
সেমিনারের কারিগরি অধিবেশনে ইপিআর নীতির বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে প্রকল্পের জাতীয় বিশেষজ্ঞ মাকসুদ সিনহা একটি উপস্থাপনা দেন। পরে সরকারি সংস্থা, নরওয়ের দূতাবাস, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি এবং প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। ইপিআর কার্যকর করতে সরকার, উৎপাদক ও অন্যান্য অংশীজনের ভূমিকা নিয়ে তাঁরা মতবিনিময় করেন।
দিনের পরের অধিবেশনগুলোতে শিল্