Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login জেলা পাতা দিয়ে সুর তোলেন রাব্বানী, কোক স্টুডিও এনে দিয়েছে পরিচিতি রাজিউল ইসলাম দিনাজপুর প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৪: ০২ মধ্যাহ্নবিরতিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাতার বাঁশি বাজিয়ে শোনাচ্ছেন গোলাম রাব্বানী। গত বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলে ছবি: প্রথম আলো বিদ্যালয়ে তখন মধ্যাহ্নবিরতি চলছে। মাঠের একপাশে মেহগনিগাছের ছায়ায় গল্প-আড্ডায় মেতেছে শিক্ষার্থীরা। এমন সময় মাঠে ঢুকলেন পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি। তাঁকে দেখে এগিয়ে এলেন প্রধান শিক্ষক। কয়েকজন শিক্ষার্থীও এগিয়ে এসে কুশল বিনিময়ের পর আবদার জুড়ে দিল, ‘রাব্বানী স্যার, একটা গান শোনান।’
আবদার ফেলতে পারলেন না গোলাম রাব্বানী (৫৬)। মেহগনিগাছ থেকে ছিঁড়ে নিলেন দুটি পাতা। একটির এক প্রান্ত সামান্য ভাঁজ করে ঠোঁটে চেপে ধরলেন। এরপর ফুঁ দিতেই ভেসে এল সুর, ‘আমরা করব জয়, আমরা করব জয় একদিন’। একে একে শোনালেন ‘অশ্রু দিয়ে লেখা এ গান’, ‘এই যে দুনিয়া কিসেরও লাগিয়া’, ‘দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না’।
গত বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা শহরের আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলে দেখা যায় এই দৃশ্য। কোনো বাঁশি নেই, নেই কোনো বাদ্যযন্ত্র। গাছের পাতার বাঁশি বানিয়ে তাতে ফুঁ দিয়েই একের পর এক গানের সুর তোলেন গোলাম রাব্বানী। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিক গান, লোকগীতি কিংবা হিন্দি গান, প্রায় সব ধরনের গানই তাঁর পাতার বাঁশিতে প্রাণ পায়। ২০২৩ সালে কোক স্টুডিও বাংলার ‘দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না’ গানে পাতার বাঁশি বাজিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি।
গোলাম রাব্বানীর বাড়ি বোচাগঞ্জ উপজেলার রামদাসপাড়া এলাকায়। একসময় স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে পাতার বাঁশি বাজিয়ে পরিচিতি পেয়েছিলেন। এখন টেলিভিশনের অনুষ্ঠান থেকে শুরু করে জনপ্রিয় সংগীত আয়োজন, নানা মাধ্যমে দেখা মিলছে তাঁর। বৃহস্পতিবার নিজের জীবনের নানা বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি।
গোলাম রাব্বানীকে কাছে পেলেই চলে বাঁশি বাজানোর আবদার। গত বৃহস্পতিবার দুপুরে বোচাগঞ্জ উপজেলা কার্যালয়ের সামনে ছবি: প্রথম আলো চার মাস পর প্রথম সুর
রাব্বানীর পাতার বাঁশির গল্পের শুরু ১৯৮২ সালে। তখন তিনি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। একদিন ব