Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ বিজ্ঞাপন বার্তা স্বপ্ন সুপারশপ: কেনাকাটায় বাঁকবদল আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১০: ২৪ দেশের ৬৪টি জেলায় কার্যক্রম পরিচালনা করছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ ছবি: স্বপ্নের সৌজন্যে এক দশক আগেও মাছ-মাংস, সবজি, মসলাসহ গৃহস্থালি পণ্য কেনার ক্ষেত্রে বাসাবাড়িসংলগ্ন বা কাছের বাজারগুলোই ছিল একমাত্র ভরসা। পরিবর্তিত আর্থসামাজিক প্রেক্ষাপটে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের জন্য সুপারশপগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। এখন এক ছাদের নিচে সুপারশপে নিত্যপ্রয়োজনীয় সব পণ্য নির্ধারিত মূল্যে আর যথাযথ মানের আশ্বাসে পাওয়া যাচ্ছে।
নগরমুখী মানুষ এমন একটি সুশৃঙ্খল পরিবেশ চায়, যেখানে এক ছাদের নিচেই ঝক্কিঝামেলাহীন যাবতীয় বাজার করার সুবিধা বিদ্যমান। মানুষ আগের চেয়ে স্বাস্থ্যসচেতন বলেই নিরাপদ খাদ্য তার প্রত্যাশা। তা ছাড়া পণ্যের ওপর থেকে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার ক্রেতাদের আগের তুলনায় বেশি সুপারশপমুখী করেছে। আর এভাবেই মধ্যবিত্ত পরিবারগুলোর নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে।
স্বাচ্ছন্দ্য, পরিচ্ছন্নতা ও সুশৃঙ্খল কেনাকাটার সুবিধা—এই তিনের সমন্বয় ঘটেছে বলেই শহুরে ব্যস্ত মানুষ বেশি করে সুপারশপগুলোর দিকে ঝুঁকছেন। সমাজবাস্তবতায় পরিবারের সদস্যরা বাইরে বিভিন্ন কাজে যুক্ত হচ্ছেন। তাই হিসাব করেই তাঁদের এখন সময় ব্যয় করতে হচ্ছে। এ কারণে এক ছাদের নিচে সংসারের যাবতীয় দরকারি পণ্য কেনার দারুণ সুবিধা পাওয়ায় তাঁরা সুপারশপকে আশীর্বাদ হিসেবেই দেখছেন। অন্যদিকে ডিজিটাল পেমেন্ট, লয়্যালটি প্রোগ্রাম ও প্রমোশনাল অফারগুলো আধুনিক রিটেইল চেইনগুলোর জনপ্রিয়তা বাড়াতে ভূমিকা রাখছে।
বর্তমানে দেশের ৬৪ জেলায় কার্যক্রম পরিচালনা করছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। শহর থেকে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রতিষ্ঠানটি আধুনিক খুচরা সেবা সম্প্রসারণ করছে। সংগঠিত খুচরা বাজারে শীর্ষ অবস্থানের পাশাপাশি কৃষক, সরবরাহকারী ও ভোক্তাদের মধ্যে একটি কার্যকর, স্বচ্ছ সরবরাহব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের প্রচলিত মুদিপণ্যের বাজারে কৃষিপণ্য ভোক্তার হাতে পৌঁছানোর আগে সাধারণত একাধিক মধ্যস্বত্বভোগীর হাত দিয়ে যায়। ফলে কৃষক অনেক সময় উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান না। আবার ভোক্তাকে