Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ ব্রিফিংয়ে জয়সোয়াল সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে, আশা করে ভারত প্রতিনিধি নয়াদিল্লি প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১৪: ৫৮ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল ফাইল ছবি সংখ্যালঘুদের ওপর ‘অত্যাচার’ বন্ধে বাংলাদেশের সরকার উদ্যোগী হবে বলে আশা করে ভারত। আজ বুধবার বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের একটি বিবৃতি নিয়ে প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেন। ওই বিবৃতিতে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার অব্যাহত থাকার অভিযোগ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্নে বলেন, দুর্গাপূজা এসেছে। সংখ্যালঘুদের ওপর অত্যাচার অব্যাহত থাকার অভিযোগ এনেছে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, গত তিন মাসে সংখ্যালঘুদের ওপর ১৪১টি অত্যাচারের ঘটনা ঘটেছে। এর মধ্যে খুনের ঘটনাও আছে। সংগঠনের অভিযোগ, একজনকেও গ্রেপ্তার করা হয়নি। অতীতেও এমন ঘটেছে, এখনো ঘটে চলেছে। এ বিষয়ে ভারত সরকারের মনোভাব কী, তা জানতে চান প্রশ্নকর্তা।
জবাবে রণধীর জয়সোয়াল অতীতে কী হয়েছে বা বর্তমানে কী ঘটছে, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি। বাংলাদেশ সরকারকে দোষারোপও করেননি। তিনি শুধু বলেন, ‘আমাদের আশা বাংলাদেশ কর্তৃপক্ষ এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে উদ্যোগী হবে।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে আরেকটি প্রশ্ন ছিল, বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অংশগ্রহণ না নিয়ে। তাঁর বদলে সম্মেলনে যোগ দেন বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব। প্রশ্নকর্তা বলেন, পরপর দুবার এমন ঘটল। বিমসটেকের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনের আউটরিচে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি আসেননি। এবার বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এলেন না।
জয়সোয়াল এই প্রশ্নেরও সরাসরি কোনো উত্তর দেননি। কোনো মন্তব্যও করেননি। বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলন শেষে দিল্লি ঘোষণাপত্র গৃহীত হয়েছে। সন্ত্রাসবাদ, মাদক, অর্থ পাচারের মতো বেশ কিছু ঘটনা চিহ্নিত হয়েছে, যেগুলো