বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ Login বন্ধুদের লেখা কার্যক্রম ফিচার খেলা ক্যারিয়ার মনোবন্ধু ফটো ফিচার বন্ধুসভা সম্পর্কে কার্যক্রম একটি ভালো কাজ ৮০ কেজি প্লাস্টিক বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণে পাঠাল ড্যাফোডিল বন্ধুসভা লেখা: মুসাভভির সাকির প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১৬: ০০ কালো পলিথিনের বড় ব্যাগে ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুদের সংগ্রহ করা প্লাস্টিকের খালি বোতল ছবি: বন্ধুসভা পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ আয়োজন করেছে ড্যাফোডিল বন্ধুসভা। ‘পরিবেশ বন্ধু: কানেক্টিং রিসাইকেলিং অ্যান্ড ট্র্যাডিশন’ শিরোনামে ১১, ১২ ও ১৩ অক্টোবর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’–এর অংশ হিসেবে এই কার্যক্রম করেন বন্ধুরা। উদ্দেশ্য, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিবেশ বিষয়ে সচেতনতাকে বাস্তব ও কার্যকর সামাজিক কর্মকাণ্ডে রূপ দেওয়া। আয়োজনে সহযোগিতা করে ডিআইইউ সাসটেইনেবিলিটি উইং।
কমিউনিটি ক্লিনিং ড্রাইভ ১১ অক্টোবর প্রথম ধাপে কমিউনিটি ক্লিনিং ড্রাইভ আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত এ কার্যক্রম চলে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়–সংলগ্ন রোদেলা ক্যাফের সামনে থাকা কয়েকটি ময়লার স্তূপ পরিষ্কার করেন বন্ধুরা।
পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম ছবি: বন্ধুসভা বন্ধুসভার সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী রাজু সোলাইমানের নেতৃত্বে ১০ জন পরিচ্ছন্নতাকর্মী এ কাজে অংশ নেন। বিশ্ববিদ্যালয়–সংলগ্ন অন্যান্য স্থানেও পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা বা ডাস্টবিন ব্যবহারে সচেতন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শেখ মুহাম্মদ আল্লাইয়ার। তিনি বর্জ্য রাখার জন্য ড্যাফোডিল বন্ধুসভার মাধ্যমে বড় ময়লার ড্রাম স্থাপনের আশ্বাস দেন।
ড্যাফোডিল বন্ধুসভার কনভেনর এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ঊর্ধ্বতন সহকারী পরিচালক আনোয়ার হাবিব কাজল বলেন, ‘ড্যাফোডিল বন্ধুসভা বিভিন্ন ভালো কাজ করতেই থাকে; তার মধ্যে এটা একটা চমৎকার উদ্যোগ। আজ বন্ধুদের সঙ্গে আমিও একজন পরিবেশ বন্ধু।’
পরিবেশ সচেতনতামূলক র্যালি ছবি: বন্ধুসভা প্লাস্টিকের খালি বোতল সংগ্রহ ছবি: বন্ধুসভা এ ছাড়া সার্ব