সোমবার, 5 অক্টোবর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

আইনের শাসন ও মানসম্মত জনসেবা নিশ্চিত না হলে মানুষের আস্থা কমে

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login রাজধানী ডেমোক্রেসি কনভারসেশনে বক্তারা আইনের শাসন ও মানসম্মত জনসেবা নিশ্চিত না হলে মানুষের আ

শেয়ার করুন:
আইনের শাসন ও মানসম্মত জনসেবা
নিশ্চিত না হলে মানুষের আস্থা কমে

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login রাজধানী ডেমোক্রেসি কনভারসেশনে বক্তারা আইনের শাসন ও মানসম্মত জনসেবা নিশ্চিত না হলে মানুষের আস্থা কমে নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ২০: ২৪ ‘দ্য ডেমোক্রেসি কনভারসেশন: রিবিল্ডিং ট্রাস্ট ইন অ্যান এজ অব পোলারাইজেশন’ শীর্ষক অধিবেশনে বক্তৃতা দেন দেবপ্রিয় ভট্টাচার্য। গতকাল রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ছবি: প্রথম আলো গণতন্ত্রের মূল ভিত্তি হলো মানুষের বিশ্বাস। সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন ও মানসম্মত জনসেবা নিশ্চিত করা না গেলে রাষ্ট্রের ওপর মানুষের আস্থা কমে যায়। একইভাবে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো কার্যকরভাবে কাজ করতে না পারলে সমস্যা দেখা দেয়। এখন নতুন বিশ্বব্যবস্থায় জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতো প্রতিষ্ঠানের ওপরও আস্থার সংকট তৈরি হয়েছে।

গতকাল সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল সংলাপের দ্বিতীয় দিনে ‘দ্য ডেমোক্রেসি কনভারসেশন: রিবিল্ডিং ট্রাস্ট ইন অ্যান এজ অব পোলারাইজেশন’ শীর্ষক অধিবেশনে গণতন্ত্র ও আস্থা পুনর্গঠনের বিষয়টি নিয়ে আলোচনায় এসব কথা বলেন বক্তারা।

অধিবেশনে অংশ নেন বাংলাদেশের সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, ভারতের মনোহর পারিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের গবেষণা ফেলো স্মৃতি এস পাত্তানাইক, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা, মালয়েশিয়ার সাবেক প্ল্যান্টেশন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমোডিটিজ মন্ত্রী জুরাইদা কামারুদ্দিন এবং লাটভিয়ার সাবেক সংসদ সদস্য সের্গেইস পটাপকিনস। নেপালের জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বাস বারাল অধিবেশনটি সঞ্চালনা করেন।

আলোচনায় অংশ নিয়ে সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, একটি সমাজের সামাজিক মূলধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সামাজিক মূলধনের অন্যতম ভিত্তি হলো আস্থা। তবে আস্থার এই প্রশ্ন শুধু একটি দেশ বা রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁর মতে, বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও একই প্রশ্ন দেখা দিয়েছে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এখন জাতিসংঘের ওপর কার আস্থা আছে? বিশ্ব বাণিজ্য সংস্থার ওপর কার আস্থা আছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নের ওপরই–বা কার আস্থা আছে?’ তাঁর মতে, বিশ্বের বিভিন্ন দেশের দিকে শুধু আঙুল তুলে তাদের

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ