Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বলিউড একসময় স্কুলের বেতন দিতে পারেননি, এখন ৩ হাজার কোটি রুপির মালিক সালমান খান বিনোদন ডেস্ক প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০২: ০০ স্কুল থেকেও সালমান খানকে বের করে দেওয়া হয় কোলাজ আজ ভারতের অন্যতম ধনী অভিনেতা সালমান খান। তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৩ হাজার কোটি রুপি। অথচ একসময় স্কুলের বেতন সময়মতো দিতে না পারায় তাঁকেই ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। শুধু তা-ই নয়, একই কারণে একপর্যায়ে স্কুল থেকেও তাঁকে বের করে দেওয়া হয়।
সম্প্রতি কাজল ও টুইঙ্কল খান্নার উপস্থাপনায় ‘টু মাচ’ অনুষ্ঠানে শৈশবের সেই দিনের কথা জানিয়েছেন সালমান। অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন আমির খানও।
অভিনেতা সালমান খান ফাইল ছবি: রয়টার্স বেতন বাকি থাকায় ক্লাসের বাইরে
সালমান জানান, দুষ্টুমির জন্য স্কুলে প্রায়ই তাঁকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হতো। অন্য একদিনও বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তবে সেদিনের কারণ ছিল ভিন্ন।
তখন সালমান চতুর্থ শ্রেণির ছাত্র। ছেলে কেন বাইরে দাঁড়িয়ে আছে, জানতে শিক্ষককে জিজ্ঞাসা করেন তাঁর বাবা সেলিম খান। শিক্ষক জানান, সালমান কোনো অপরাধ করেনি। সময়মতো স্কুলের বেতন পরিশোধ না করায় তাঁকে বাইরে রাখা হয়েছে।
সালমান বলেন, ‘তখন বাবা বলেছিলেন, “তাহলে তো আমাকে বাইরে দাঁড় করানো উচিত।”’
এরপর স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের ব্যবস্থা করেন সেলিম খান। কিন্তু দুই সপ্তাহ পর একই ঘটনা আবার ঘটে। এবার সালমানকে স্কুল থেকে বের করে দেওয়া হয়।
অনুষ্ঠানে আমির খানও জানান, তাঁদের পরিবারেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। তাঁর মা–বাবাও সময়মতো স্কুলের বেতন দিতে পারতেন না। এ কারণে স্কুলের সমাবেশে তাঁদের নাম ঘোষণা করা হতো।
সালমানের শৈশবে তাঁর বাবা সেলিম খানও অর্থকষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলেন। ষাটের দশকে মুম্বাইয়ে আসার পর তিনি মেরিন ড্রাইভ এলাকার একটি অতিথিশালায় থাকতেন। অর্ধেক ঘরের জন্য মাসে ৫৫ রুপি ভাড়া দিতেন তিনি।
‘অ্যাংরি ইয়াং মেন’ তথ্যচিত্রে সেলিম খান জানিয়েছিলেন, পুরো ঘর ভাড়া নেওয়ার ইচ্ছা ছিল তাঁর। সে জন্য মাসে ১১০ রুপি প্রয়োজন ছিল। কিন্তু সেই সামর্থ্য তখন হয়নি।
পরে অভিনয় থেকে চিত্রনাট্য লেখায় আসেন সেলিম খান। জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে লেখেন ‘জঞ্জির’, ‘শোলে’, ‘দিওয়ার’-এর মতো জনপ্রিয় সিনেমা। একসময় ভারতের স