বুধবার, 14 অক্টোবর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

পাপ আসলে কী, পাপের ক্ষতি কী, কীভাবে বুঝব কোনটা পাপ

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ইসলাম জীবনে ইসলাম পাপ আসলে কী, পাপের ক্ষতি কী, কীভাবে বুঝব কোনটা পাপ মনযূরুল হক প্রকাশ: ১৩

শেয়ার করুন:
পাপ আসলে কী, পাপের ক্ষতি কী, কীভাবে বুঝব কোনটা পাপ

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ইসলাম জীবনে ইসলাম পাপ আসলে কী, পাপের ক্ষতি কী, কীভাবে বুঝব কোনটা পাপ মনযূরুল হক প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ২২: ৩০ ছবি: পেক্সেলস অনেক ধর্মীয় পরিবেশে শিশুদের একধরনের অপরাধবোধ ও মানসিক ভীতির মধ্য দিয়ে বড় করা হয়। সন্তান একটু ভুল কাজ করলেই বলা হয়, ‘তুমি পাপ করেছ, আল্লাহ তোমার ওপর কষ্ট পাচ্ছেন’ কিংবা ‘তোমার এই কাজে ফেরেশতারা লজ্জা পাচ্ছেন।’

অনেক ধর্মীয় বক্তাও এমন কথা বলে থাকেন যে মানুষ অপরাধ করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে কিংবা আল্লাহ কষ্ট পান।

বাহ্যিকভাবে এই কথাগুলো পাপ থেকে দূরে রাখার কৌশল মনে হলেও, এর পেছনে একটি চিন্তাগত ভ্রান্তি লুকিয়ে রয়েছে। আল্লাহ কি এতটাই দুর্বল যে সামান্য মানুষের ভুলত্রুটিতে তিনি কষ্ট পাবেন?

এই ধরনের মনস্তাত্ত্বিক চাপ দিয়ে মানুষকে ক্ষণিকের জন্য ভয় দেখানো গেলেও, বিবেকবান বা অনুসন্ধানী মানুষ একসময় এই অযুক্তিক ধারণা থেকে মুখ ফিরিয়ে নেয়।

ইসলামের মূল বিশ্বাসের অন্যতম হলো আল্লাহর অসীম অমুখাপেক্ষিতা (আল-সামাদ ও আল-গনি)। মহান আল্লাহ মানুষের ভালো কাজ বা নামাজের মুখাপেক্ষী নন, কিংবা মানুষের অপরাধ বা অমান্যতায় তাঁর কোনো ক্ষতি হয় না।

পুরো মানবজাতি যদি গভীর ধার্মিক হয়ে যায়, তাতে আল্লাহর মর্যাদায় একবিন্দুও বৃদ্ধি ঘটে না; আবার পুরো বিশ্ব যদি নাস্তিক বা পাপাচারী হয়ে যায়, তবুও তাঁর ক্ষমতার বিন্দুমাত্র ক্ষতি হয় না।

কোরআনে সেই সত্য প্রকাশ করে বলা হয়েছে, আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তাঁর। কে আছে যে তাঁর অনুমতি ছাড়া তাঁর কাছে সুপারিশ করবে? তিনি জানেন মানুষের সামনে ও পেছনে যা কিছু আছে। আর তাঁর জ্ঞানের কোনো কিছুই মানুষ আয়ত্ত করতে পারে না, তিনি যতটুকু ইচ্ছা করেন তা ছাড়া। তাঁর কুরসি আসমান ও জমিন পরিব্যপ্ত এবং এ দুটির সংরক্ষণ তাঁর জন্য মোটেই কঠিন নয়। আর তিনি পরম উচ্চ, মহাসমহিম। (সুরা বাকারা, আয়াত: ২৫৫)

ইমাম গাজালি উল্লেখ করেছেন, মহান আল্লাহ বিশ্বজগতের সমস্ত উপাসনা ও ইবাদতের ঊর্ধ্বে অবস্থান করেন; মানুষের ইবাদত তাঁর কোনো প্রয়োজন মেটায় না, বরং ইবাদত হলো বান্দার নিজের আত্মার সুস্থতা ও শান্তির খোরাক। (আল-গাজালি, ইহয়াউ উলুমিদ্দিন, ১/১৬৫, দারুল মারিফাহ, বৈরুত, ১৯৮২)

যদি পরম আল্

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ