বুধবার, 14 অক্টোবর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

স্ট্যান্ডার্ড চার্টার্ডের ব্যবসা কিনতে আগ্রহী দেশের ৬ ব্যাংক

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের ব্যবসা কিনতে আগ্রহী দেশের ৬ ব্যাংক * যেসব ব্যাংক আগ্রহী—ব্

শেয়ার করুন:
স্ট্যান্ডার্ড চার্টার্ডের ব্যবসা কিনতে আগ্রহী দেশের ৬ ব্যাংক

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের ব্যবসা কিনতে আগ্রহী দেশের ৬ ব্যাংক * যেসব ব্যাংক আগ্রহী—ব্র্যাক, সিটি, পূবালী, মিউচুয়াল ট্রাস্ট, ঢাকা ও ডাচ্–বাংলা ব্যাংক।

* স্ট্যানচার্টের রিটেইল ব্যবসার আওতায় আমানত রয়েছে ১৬ হাজার কোটি টাকা।

বাংলাদেশের ভোক্তা ব্যাংকিং (রিটেইল) ব্যবসা বিক্রি করে দেবে বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সংক্ষেপে ব্যাংকটি এসসিবি ও স্ট্যানচার্ট হিসেবে পরিচিত। ব্যাংকটি তাদের ব্যক্তিগত পর্যায়ের ঋণ ও শাখা কার্যক্রম, ইসলামি ব্যাংকিং ও ক্রেডিট কার্ড সেবাসহ রিটেইল ব্যাংকিংয়ের সঙ্গে জড়িত ব্যবসা বিক্রি করে দেওয়ার উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশে ১২০ বছর ধরে কার্যক্রম চালানো এই ব্যাংকের রিটেইল ব্যবসা কিনতে শুরুতে আগ্রহ দেখিয়েছিল দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক। এখন নতুন করে স্ট্যানচার্টের ব্যবসা কিনতে আগ্রহী পূবালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক ও ডাচ্–বাংলা ব্যাংক। এর মধ্যে আগ্রহী কয়েকটি ব্যাংক ব্যবসাসংক্রান্ত তথ্য বিনিময়ের জন্য অপ্রকাশযোগ্য চুক্তিও (এনডিএ) স্বাক্ষর করেছে। বাকি ব্যাংকগুলোও এনডিএ স্বাক্ষরের জন্য আগ্রহ দেখিয়ে চিঠি দিয়েছে।

আগ্রহী ক্রেতা ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, বহুজাতিক স্ট্যানচার্টের রিটেইল ব্যবসার আওতায় যে আমানত জমা রয়েছে, তা খুবই কম সুদের আমানত। এসব আমানতের বড় অংশের বিপরীতে ব্যাংকটিকে সুদ দিতে হয় ১ থেকে ২ শতাংশ। যেখানে দেশের বেসরকারি ব্যাংকগুলোর আমানতের বড় অংশের সুদের হার ৬ থেকে ৯ শতাংশ। এ কারণে দেশের ভালো মানের ব্যাংকগুলো স্ট্যানচার্টের কম সুদের আমানত পেতে আগ্রহ বেশি দেখাচ্ছে।

তবে স্ট্যানচার্ট তাদের রিটেইল ব্যবসার সম্পদ ও দায়ের পাশাপাশি দেড় হাজার জনবলকেও অধিগ্রহণের শর্ত দিয়েছে। এ কারণে আগ্রহী ব্যাংকগুলোর মধ্যে কয়েকটি এ নিয়ে নতুন করে লাভ–লোকসানের হিসাব কষছে। আবার রিটেইল ব্যবসা কিনে নিলেও ক্রেতা ব্যাংকগুলো কোনোভাবে স্ট্যান্ডার্ড চার্টার্ডের নাম ব্যবহার করতে পারবে না। তখন কম সুদের এই আমানত থাকবে কি না, এ নিয়েও দোটানায় পড়েছে আগ্রহী ব্যাংকগুলো।

স্ট্যানচার্টের বাংলাদেশের রিটেইল ব্যবসা বিক্রির বিষয়টি তদারক করছেন ব্যাংকটির দুবাই কার্যক্রমের সঙ্গে যুক্ত একজন শীর্ষ কর্মকর্তা। তিনি একীভূত ও অধি

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ