সোমবার, 5 অক্টোবর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

ইউরিন ব্যাগ লাগানো অবস্থায় কি অজু করা যায়

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ইসলাম জিজ্ঞাসা ইউরিন ব্যাগ লাগানো অবস্থায় কি অজু করা যায় ফয়জুল্লাহ রিয়াদ প্রকাশ: ০৪ অক্ট

শেয়ার করুন:
ইউরিন ব্যাগ লাগানো অবস্থায় কি অজু করা যায়

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ইসলাম জিজ্ঞাসা ইউরিন ব্যাগ লাগানো অবস্থায় কি অজু করা যায় ফয়জুল্লাহ রিয়াদ প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ২২: ৩০ ছবি: পেক্সেলস অসুস্থতার কারণে অনেককে দীর্ঘদিন ক্যাথেটার ব্যবহার করতে হয়। মূত্রথলিতে সংযুক্ত ক্যাথেটারের মাধ্যমে প্রস্রাব একটি নলের সাহায্যে ইউরিন ব্যাগে জমা হতে থাকে।

এ সময় অজু কীভাবে করবেন, ব্যাগে প্রস্রাব জমে থাকলে অজু হবে কি না, অজুর পর আবার প্রস্রাব ব্যাগে চলে গেলে অজু থাকবে কি না—এসব বিষয় নিয়ে অনেকে চিন্তিত থাকেন।

ইসলাম মানুষের সামর্থ্যের বাইরে কোনো বিধান চাপিয়ে দেয়নি। আল্লাহ-তাআলা বলেন, ‘আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৫)

অনিয়ন্ত্রিতভাবে নাপাকি বের হওয়ার সমস্যায় শরিয়ত বিশেষ বিধান রেখেছে। ক্যাথেটার-নির্ভর রোগীর ক্ষেত্রেও এসব বিধান প্রযোজ্য হবে।

ক্যাথেটার-নির্ভর রোগী সাধারণত অপারগ ব্যক্তির বিধানের অন্তর্ভুক্ত। কারণ, ক্যাথেটার এমন রোগীর জন্যই ব্যবহার করা হয়, যার প্রস্রাব স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণে থাকে না।

তবে হানাফি ফিকহে এমন ব্যক্তির ক্ষেত্রে মানদণ্ড হলো, একটি পূর্ণ ফরজ নামাজের ওয়াক্ত এমনভাবে অতিবাহিত হওয়া, যাতে অজু করে ফরজ নামাজ আদায় করার মতো অপবিত্রতামুক্ত সময় থাকে না। (রদ্দুল মুহতার আলা আদ-দুররিল মুখতার, ১/৫০৪, দারু আলামিল কুতুব, রিয়াদ, ২০০৩)

প্রতি ওয়াক্তে নতুন অজু মাজুর ব্যক্তির জন্য সাধারণ মানুষের অজুর বিধান থেকে কিছুটা ভিন্নতা রয়েছে। তিনি নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পর অজু করবেন। যেমন, জোহরের ওয়াক্ত শুরু হলে অজু করে জোহরের নামাজ আদায় করবেন। সেই অজু দিয়ে ওই ওয়াক্তের ফরজ, সুন্নত, নফলসহ অজু প্রয়োজন এমন অন্যান্য ইবাদত করতে পারবেন।

একই অজু দিয়ে ওই ওয়াক্তে একাধিক নামাজও আদায় করা যাবে। ওয়াক্ত শেষ হলে পরবর্তী ওয়াক্তের জন্য নতুন অজু করতে হবে। যেমন, আসরের ওয়াক্ত শুরু হলে আসরের জন্য নতুন অজু করবেন। (রদ্দুল মুহতার আলা আদ-দুররিল মুখতার, ১/৫০৫ ও ৫০৭, দারু আলামিল কুতুব, রিয়াদ, ২০০৩)

হাদিসে এসেছে, ফাতিমা বিনতে আবি হোবাইশের অনবরত রক্তস্রাব হলে তিনি নবীজিকে নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করেন।

রাসুল (সা.) তাঁকে নামাজ ছেড়ে দিতে বলেননি, বরং পবিত্র হয়ে নামাজ আদায়ের নির্দেশ দেন। বর্ণনার শেষে এস

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ