Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login গান বিটিএসের পর গ্র্যামি বর্জনের ঘোষণা স্ট্রে কিডসের বিনোদন ডেস্ক প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০১: ০০ স্ট্রে কিডসের সদস্যরা। ব্যান্ডের ইনস্টাগ্রাম থেকে ২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডস ঘিরে বিতর্ক আরও জোরালো হয়েছে। এবার পুরস্কারের জন্য গান জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস। এর আগে একই সিদ্ধান্ত জানিয়েছিল আরেক কে-পপ জায়ান্ট বিটিএস। এ নিয়ে গ্র্যামিতে এশীয় পপসংগীতের জন্য নতুন বিভাগ চালুর সিদ্ধান্তের বিরোধিতা আরও স্পষ্ট হলো। গ্র্যামির আয়োজক রেকর্ডিং একাডেমি গত জুনে ‘বেস্ট এশিয়ান পপ’ নামে নতুন একটি বিভাগ চালুর ঘোষণা দেয়। এশিয়ার বাজারে তৈরি বা এশীয় সংগীতের সঙ্গে সম্পর্কিত পপসংগীতে শৈল্পিক উৎকর্ষকে স্বীকৃতি দেওয়াই এই বিভাগের উদ্দেশ্য। তবে ঘোষণার পর থেকেই সংগীতশিল্পীদের একাংশ এর সমালোচনা করছেন।
সমালোচকদের আশঙ্কা, আলাদা বিভাগ চালু হলে কে-পপ, জে-পপসহ এশিয়ার বিভিন্ন ধারার সংগীত মূলধারার গ্র্যামি বিভাগ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। বিশেষ করে অ্যালবাম অব দ্য ইয়ার বা সং অব দ্য ইয়ারের মতো প্রধান বিভাগে এশীয় শিল্পীদের স্বীকৃতি পাওয়ার সুযোগ কমে যেতে পারে—এমন আশঙ্কা রয়েছে। এই বিতর্কের মধ্যেই স্ট্রে কিডসের রেকর্ড লেবেল জেওয়াইপি এন্টারটেইনমেন্ট সংক্ষেপে জানিয়েছে, ‘স্ট্রে কিডস গ্র্যামির জন্য কোনো গান জমা দেয়নি।
স্ট্রে কিডসের সদস্যরা। ব্যান্ডের ইনস্টাগ্রাম থেকে এর আগে জুলাইয়ে বিটিএসও জানায়, তারা কোনো বিভাগেই নিজেদের গান বিবেচনার জন্য জমা দেবে না। ব্যান্ডটির পক্ষ থেকে বলা হয়েছিল, তারা চায় তাদের সংগীতকে অঞ্চল বা ভাষার ভিত্তিতে ভাগ না করে তার নিজস্ব পরিচয়ে শোনা ও ভালোবাসা হোক। স্ট্রে কিডস এত দিন অবশ্য গ্র্যামি নিয়ে সরাসরি কোনো অবস্থান জানায়নি। আগস্টে নতুন অ্যালবাম ‘দিস অ্যান্ড দ্যাট’-এর প্রচার উপলক্ষে সংবাদ সম্মেলনে সদস্য হোয়াং হিয়ন-জিন বলেছিলেন, পুরস্কার বা রেকর্ড কখনোই তাঁদের লক্ষ্য ছিল না। তাঁদের সবচেয়ে বড় অগ্রাধিকার ভক্তরা যেন খুশি ও সন্তুষ্ট থাকেন।
স্ট্রে কিডসের এই সিদ্ধান্ত রেকর্ডিং একাডেমির জন্য তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্রে ব্যান্ডটির জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। সম্প্রতি নিউইয়র্কের গভর্নরস বল উৎসবে লর্ড ও এএসপি রকির সঙ্গে একই মঞ্চে পারফর