শুক্রবার, 2 অক্টোবর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

৯ গোল হজমের পর বাংলাদেশ কোচ বললেন, উন্নতি রাতারাতি আসে না

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ফুটবল ৯ গোল হজমের পর বাংলাদেশ কোচ বললেন, উন্নতি রাতারাতি আসে না ক্রীড়া প্রতিবেদক ঢাকা প্রকা

শেয়ার করুন:
৯ গোল হজমের পর বাংলাদেশ কোচ বললেন, উন্নতি রাতারাতি আসে না

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ফুটবল ৯ গোল হজমের পর বাংলাদেশ কোচ বললেন, উন্নতি রাতারাতি আসে না ক্রীড়া প্রতিবেদক ঢাকা প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১৬: ৩৫ সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল দলের কোচ টমাস ডুলি বাফুফে আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার কাছে ৯–২ গোলে হারের পর বাংলাদেশের ফুটবলের বাস্তবতা মনে করিয়ে দিয়েছেন কোচ টমাস ডুলি। র‍্যাঙ্কিংয়ের পার্থক্য, অনুশীলনের ঘাটতি, প্রতিযোগিতার মান এবং খেলোয়াড়দের সিদ্ধান্ত নেওয়ার গতি—সবকিছুতেই বাংলাদেশ এখনো পিছিয়ে বলে মন্তব্য করেছেন তিনি। তবে শক্তিশালী দলের বিপক্ষে এমন ম্যাচ থেকেই শিক্ষা নিয়ে ভবিষ্যতে উন্নতি করার সুযোগ দেখছেন ডুলি।

এবারের আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার আগে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। তিনটি দলই বাংলাদেশের চেয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে। আজ ইন্দোনেশিয়া ম্যাচের পর সংবাদ সম্মেলনে দলগুলোর সঙ্গে পার্থক্য তুলে ধরে বাংলাদেশ কোচ বলেন, ‘আপনি যদি ১৮২ নম্বরে থাকেন আর তারা ১১৭, ১৩৫ কিংবা ১৪৯ নম্বরে থাকে, তাহলে বোঝাই যায় তারা বেশি ম্যাচ জিতে ওই জায়গায় এসেছে। তাদের বিপক্ষে খেললে সেই পার্থক্যটা আরও পরিষ্কার হয়। এ ক্ষেত্রে এটা স্পষ্ট যে ওই দলগুলো ভালো। তাই হয়তো দক্ষিণ-পূর্ব এশিয়ার দলগুলো দক্ষিণ এশিয়ার দলগুলোর চেয়ে এগিয়ে।’

বাংলাদেশের উন্নতির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনের ওপর জোর দিয়েছেন ডুলি। জাকার্তায় ম্যাচের পর তিনি বলেন, ‘উন্নতি রাতারাতি আসে না, সময় লাগে। আপনাকে দেখতে হবে আপনার হাতে কী ধরনের খেলোয়াড় আছে, তারা কীভাবে চিন্তা করে, কীভাবে খেলে এবং কীভাবে অনুশীলন করে। এরপর ম্যাচের আসল সময়ে তারা কী ধরনের ভুল করছে, সেটাও খুঁজে বের করতে হবে।’

শীর্ষ পর্যায়ের ফুটবলে যেতে দীর্ঘ সময়ের অনুশীলনের প্রয়োজনীয়তার কথাও বলেছেন ডুলি। তাঁর মতে, ‘ফুটবলে শীর্ষ পর্যায়ে যেতে ১০ হাজার ঘণ্টা অনুশীলনের কথা বলা হয়। ১০ হাজার ঘণ্টা অনেক বড় সময়। প্রতিদিন তিন ঘণ্টা করে হিসাব করলেও এটা বহু বছরের ব্যাপার। বাংলাদেশে হয়তো আমরা এ জায়গাতেই পিছিয়ে আছি।’

আসিয়ান কাপের ডাগআউটে টমাস ডুলি বাফুফে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯ গোল হজমের ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতাগুলোর একটি ছিল সিদ্ধান্ত নেওয়ার সীমাবদ্ধতা। ডুলি মনে করেন, উচ্চপর্যায়ের ফুটবলে পরিস্থিতি দ্রুত বুঝে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাই ব

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ