Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ফুটবল তাই বলে ৯ গোলে হারবে বাংলাদেশ ক্রীড়া প্রতিবেদক ঢাকা আপডেট: ০১ অক্টোবর ২০২৬, ১৫: ৫০ ইন্দোনেশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছেন হামজা চৌধুরীরা আসিয়ান ফুটবল বাংলাদেশ ২ : ৯ ইন্দোনেশিয়া একটা ম্যাচ যেকোনো দল হারতেই পারে। প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, যারা শক্তি-সামর্থ্যে অনেক এগিয়ে—বাংলাদেশের হারটাও তাই অপ্রত্যাশিত ছিল না। তাই বলে ৯–২ গোলে! এ কেমন ফুটবল খেলল বাংলাদেশ!
বাংলাদেশ দলের খারাপ খেলার উদাহরণ আগেও আছে। তবে এমন অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের ফুটবলে সচরাচর দেখা যায় না। আজ জাকার্তার গেলোরা বুং কর্নো স্টেডিয়ামে আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে যেন নিজেদের অচেনা এক রূপই দেখাল বাংলাদেশ ফুটবল দল।
ইন্দোনেশিয়ার বিপক্ষে ন্যূনতম লড়াইটুকুও করতে পারেনি টমাস ডুলির দল। ৪-২-৩-১ ফর্মেশনে একাদশ সাজিয়ে মাঠে নামলেও কোচের পরিকল্পনার ছিটেফোঁটাও দেখা যায়নি মাঠের খেলায়। মাঝমাঠ থেকে বারবার বল হারানো, ছন্নছাড়া রক্ষণভাগ আর ইন্দোনেশিয়ার গতিময় আক্রমণের সামনে দিশাহারা হয়ে পড়ার দৃশ্যই দেখা গেছে বারবার। শেষ পর্যন্ত ৯–২ গোলের বিশাল হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। অন্যদিকে এই জয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে ইন্দোনেশিয়া।
জাকার্তায় এই হার ফিরিয়ে এনেছে বাংলাদেশের ফুটবলের কিছু পুরোনো দুঃস্মৃতিও। ১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়া এবং ১৯৮২ সালে ইরানের কাছে ৯–০ গোলে হেরেছিল বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড এখনো সেটিই। ৯ গোল বাংলাদেশ খেয়েছে আজও, তবে দুটি গোল দেওয়ায় ৯–০–তে হারের সংখ্যাটা আর বাড়েনি।
আজকের হারে আসিয়ান কাপে বাংলাদেশের এবারের অভিযান শেষ হলো জয়শূন্যভাবে। তিন ম্যাচে বাংলাদেশের গোল মাত্র দুটি, বিপরীতে হজম করতে হয়েছে ১৩টি গোল। অবশ্য তিন প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। সব ম্যাচেই তাই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে বাংলাদেশকে। কিন্তু ইন্দোনেশিয়ার বিপক্ষে যেভাবে পুরো দল ভেঙে পড়েছে, সেটিই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়।
এই টুর্নামেন্টে অবশ্য এবার বাংলাদেশের খেলারই কথা ছিল না। ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় ফিফার আমন্ত্রণে শেষ মুহূর্তে আসিয়ান কাপে সুযোগ পায় বাংলাদেশ দল। মূল লক্ষ্য ছিল আগামী নভেম্বরে ঘরের মাঠে সাফ চ্যা