শুক্রবার, 2 অক্টোবর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

বহিষ্কার হওয়ার এক বছর পর জানা গেল, আম্মার ছাত্রশিবিরের ‘সাথি’ ছিলেন

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login জেলা বহিষ্কার হওয়ার এক বছর পর জানা গেল, আম্মার ছাত্রশিবিরের ‘সাথি’ ছিলেন সাজিদ হোসেন রাজশাহ

শেয়ার করুন:
বহিষ্কার হওয়ার এক বছর পর জানা গেল, আম্মার ছাত্রশিবিরের ‘সাথি’ ছিলেন

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login জেলা বহিষ্কার হওয়ার এক বছর পর জানা গেল, আম্মার ছাত্রশিবিরের ‘সাথি’ ছিলেন সাজিদ হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫৬ রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার ছবি: সংগৃহীত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাথি ছিলেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। নৈতিক পদস্খলন, নারীদের সঙ্গে অবাধ বিচরণ, অর্থের বিনিময়ে পদবাণিজ্য, মৌলিক ইবাদত পালনে উদাসীনতা, অবৈধ অর্থনৈতিক লেনদেনসহ বিভিন্ন অভিযোগে ২০২৫ সালের সেপ্টেম্বরে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তিনটি সাংগঠনিক চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। চিঠিগুলো শিবিরের অফিশিয়াল প্যাডে না থাকলেও শিবিরের বর্তমান দায়িত্বশীল একাধিক নেতা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর মধ্যে দুটি চিঠিতে অভিযোগের উল্লেখ করে তাঁর সাথি পদ প্রথমে মুলতবি এবং পরে বাতিলের কথা বলা হয়েছে। এ ছাড়া আরেকটি চিঠিতে শিবিরের জনশক্তিকে তাঁর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখা এবং অনাকাঙ্ক্ষিত সাক্ষাতের সময় সালাম বিনিময় না করতে বলা হয়েছে।

বুধবার চিঠির বিষয়টি জানাজানি হওয়ার পর রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে যুক্তি খণ্ডন করে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি অভিযোগগুলো মিথ্যা দাবি করে বলেছেন, তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হলেও কোনো প্রমাণ দেওয়া হয়নি। ছাত্রশিবিরের পদে থাকার বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি আম্মার। অবশ্য ছাত্রশিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকারও করেননি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কদের মধ্যে অন্যতম ছিলেন সালাহউদ্দিন আম্মার। পটপরিবর্তনের পর সমন্বয়কদের মধ্যে মেহেদী সজীব, ফজলে রাব্বি মো. ফাহিম রেজাসহ কয়েকজন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত বলে প্রকাশ্যে আসেন। এমন অবস্থায় সালাহউদ্দিন আম্মারের রাজনৈতিক মতাদর্শ নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন ওঠে। গত বছরের ১৬ অক্টোবর অনুষ্ঠিত ৩৫ বছর পর রাকসু নির্বাচনেও আম্মারের নেতৃত্বে শিবির ‘ডামি’ প্যানেল ঘোষণা করেছে বলেও আলোচনা ছিল ক্যাম্পাসে। এই প্যানেলের ভিপি পদে লড়েছিলেন সাবেক সমন্বয়ক মেহেদী সজীব ও এজিএস পদে আকিল ব

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ