শুক্রবার, 2 অক্টোবর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

সাইফের বয়স বাড়া স্বাভাবিক, কারিনা হলেই ‘বুড়ি’! ট্রলের নিশানায় কেন অভিনেত্রীরাই

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বলিউড সাইফের বয়স বাড়া স্বাভাবিক, কারিনা হলেই ‘বুড়ি’! ট্রলের নিশানায় কেন অভিনেত্রীরাই প্রতিন

শেয়ার করুন:
সাইফের বয়স বাড়া স্বাভাবিক, কারিনা হলেই ‘বুড়ি’! ট্রলের নিশানায় কেন অভিনেত্রীরাই

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বলিউড সাইফের বয়স বাড়া স্বাভাবিক, কারিনা হলেই ‘বুড়ি’! ট্রলের নিশানায় কেন অভিনেত্রীরাই প্রতিনিধি মুম্বাই প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০১: ৩০ সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। এএনআই তারকাদের ঝলমলে জীবনের প্রতি সাধারণ মানুষের আগ্রহ নতুন নয়। নতুন ছবি থেকে প্রেম, বিয়ে, সন্তান কিংবা চেহারার পরিবর্তন—তারকাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের প্রায় সবকিছুই থাকে আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে সেই আগ্রহের সঙ্গে যুক্ত হয়েছে ট্রলিং।

আর সেই ট্রলিংয়ের নিশানায় বারবার পড়ছেন অভিনেত্রীরা। পোশাক, বয়স, চেহারা, বিয়ে, মাতৃত্ব থেকে পেশাগত সিদ্ধান্ত—কিছুই যেন আলোচনার বাইরে নয়। এমনকি স্বামী-স্ত্রীর যৌথ সিদ্ধান্তের দায়ও অনেক সময় এসে পড়ে শুধু স্ত্রীর ওপর। পুরুষ তারকার ক্ষেত্রে যে বিষয় স্বাভাবিকভাবে নেওয়া হয়, একই ঘটনায় নারী তারকাকে শুনতে হয় কটাক্ষ।

বলিউডের কয়েকটি আলোচিত দম্পতির সাম্প্রতিক ও পুরোনো ঘটনা সেই বৈপরীত্যই সামনে আনে।

মা হওয়ার পর বদলেছে ক্যাটরিনার চেহারা, প্রশ্ন কেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বিয়ে করেন ২০২১ সালে। ২০২৫ সালে তাঁদের ঘরে আসে ছেলে ভিহান। ৪২ বছর বয়সে সন্তানের জন্ম দেওয়ার পর স্বাভাবিকভাবেই ক্যাটরিনার শরীর ও চেহারায় কিছু পরিবর্তন এসেছে। কিন্তু সেই পরিবর্তন নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। সম্প্রতি ক্যাটরিনা প্রকাশ্যে আসার পর তাঁর পুরোনো ও বর্তমান ছবি পাশাপাশি রেখে তুলনা করেন অনেকে। ওজন ও চেহারা নিয়েও করা হয় কটাক্ষ। অথচ সময়ের সঙ্গে ভিকি কৌশলের চেহারাতেও পরিবর্তন এসেছে। তাঁকে একই মাত্রায় এমন মন্তব্যের মুখে পড়তে দেখা যায়নি

পুরুষ অভিনেতার চুলে পাক ধরলে কিংবা মুখে বয়সের ছাপ পড়লে সেটিকে অনেক সময় বলা হয় ‘পরিণত লুক’। অভিনেত্রীর ক্ষেত্রে একই পরিবর্তনে প্রশ্ন ওঠে—তিনি

আগের মতো দেখতে নন কেন? ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন সালমান খান, পরিণীতি চোপড়া থেকে পাকিস্তানি অভিনেতা আলী জাফরও। আলী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কাউকে এভাবে দেখা ঠিক নয়। প্রত্যেকেই নিজের নিজের সমস্যার সঙ্গে লড়াই করছেন। তাই মানুষের প্রতি আমাদের আরও সংবেদনশীল ও সহানুভূতিশীল হওয়া উচিত।’ আরও কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন সালমান। তাঁর প্রশ্ন, ‘কেন ট্রল করতে চান? কারও ওজন নিয়ে, চেহারা নিয়ে, পরিবার নিয়ে, কারও ছ

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ