Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login কলাম শ্রদ্ধাঞ্জলি মহাত্মার শান্তিময় পৃথিবীর আকাঙ্ক্ষা খান মো. রবিউল আলম যোগাযোগ বিশেষজ্ঞ ও শিক্ষক প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০১: ০০ আজকের দিনে মহাত্মা গান্ধীকে স্মরণ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বব্যাপী সহিংসতা, সংঘাত ও বিদ্বেষ মহামারি আকার ধারণ করেছে। ছবি: সংগৃহীত। আজ শান্তিবাদী নেতা মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী। ১৮৬৯ সালের এই দিনে তিনি ভারতের গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। তিনি সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে তাঁর জীবনদর্শন ও রাজনৈতিক প্রজ্ঞা তাঁকে অনন্য করে তোলে।
পৃথিবীতে অনেক জাতীয়তাবাদী নেতা বা জননেতা এসেছিলেন একটি নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু মহাত্মা এসেছিলেন সময়োত্তীর্ণ চরিত্র নিয়ে। তিনি নির্দিষ্ট সময়ের সীমানা ছাড়িয়ে দীর্ঘ সময়ের বাতিঘর হয়ে উঠেছেন।
রোমাঁ রোলাঁর লেখা ‘মহাত্মা গান্ধী’ (১৯২৪) বইয়ে মহাত্মা গান্ধীকে ‘ইউনিভার্সাল বিয়িং’ বা ‘বিশ্বমানব’ হিসেবে অভিহিত করা হয়েছে।
আজকের দিনে মহাত্মা গান্ধীকে স্মরণ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বব্যাপী সহিংসতা, সংঘাত ও বিদ্বেষ মহামারি আকার ধারণ করেছে।
আন্তর্জাতিক রেডক্রস কমিটির তথ্যমতে, এ মুহূর্তে পৃথিবীজুড়ে ১৩০টির মতো সশস্ত্র সংঘাত চলছে। এ সহিংসতা চলছে পৃথিবীর নানা প্রান্তে।
আজ শান্তি, সহাবস্থান ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধার প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হচ্ছে। বাংলাদেশের সার্বিক পরিস্থিতিও এর বাইরে নয়।
আরও পড়ুন কংগ্রেস কি পারবে নেহরু-গান্ধী প্রভাব বলয় থেকে বের হতে ১০ অক্টোবর ২০২২ শান্তির মসৃণ পথ নির্মাণে কেবল মহাত্মা গান্ধী নন, শান্তিবাদী আন্দোলনের অন্যতম অগ্রনায়ক মার্টিন লুথার কিং জুনিয়র, নেলসন ম্যান্ডেলা, ডেসমন্ড টুটু এবং দালাই লামার মতো অনন্যসাধারণ ব্যক্তিত্বদের পাঠ নিবিড়ভাবে সম্পন্ন করতে হবে—তাঁরা যে মানবিক, মর্যাদাপূর্ণ ও শান্তিময় পৃথিবীর আকাঙ্ক্ষা তুলে ধরেছেন, তার পরিপূর্ণতার স্বার্থে।
পৃথিবীর সব শান্তিবাদী নেতাদের মধ্যে মহাত্মা গান্ধী স্বতন্ত্র উচ্চতার। তাঁর জীবনই তাঁর আদর্শ। মহাত্মা গান্ধীর নৈতিকতা, ধর্মচিন্তা, সহাবস্থান, রাজনৈতিক ও অর্থনৈতিক নীতি আজও দারুণভাবে প্রাসঙ্গিক।
মহাত্মা গান্ধী ছিলেন এক মহান জাতীয়তাবাদী নেতা; ভারতে ব্রিটিশ উপনিবেশবিরোধী স্বরাজ আন্দোলনের পু