শুক্রবার, 2 অক্টোবর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

আনন্দলোকে মঙ্গলালোকে-প্রবাসে রবীন্দ্র সাংস্কৃতিক উৎসব

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ আনন্দলোকে মঙ্গলালোকে-প্রবাসে রবীন্দ্র সাংস্কৃতিক উৎসব রোজিনা ইসলাম লস অ্যাঞ্জেলেস,

শেয়ার করুন:
আনন্দলোকে মঙ্গলালোকে-প্রবাসে রবীন্দ্র সাংস্কৃতিক উৎসব

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ আনন্দলোকে মঙ্গলালোকে-প্রবাসে রবীন্দ্র সাংস্কৃতিক উৎসব রোজিনা ইসলাম লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১৩ রবীন্দ্র সাংস্কৃতিক উৎসবে সংগীত পরিবেশনা। সাইন্টোলজি চার্চের চ্যাপেল হল, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ২৭ সেপ্টেম্বর ছবি: প্রথম আলো ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর…’ সাদা-লাল পোশাকে একে একে মিলনায়তনে ঢুকছিলেন দর্শকেরা। কারও পরনে শাড়ি, কারও পোশাকে বাঙালিয়ানার ছোঁয়া। শিল্পীদের সাজেও ছিল সাদা-লালের প্রাধান্য। ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসের সাইন্টোলজি চার্চের চ্যাপেল হলে এমনই এক আবহে শুরু হয় রবীন্দ্র সাংস্কৃতিক উৎসব।

সন্ধ্যা সাতটা। দর্শকে পূর্ণ হয়ে উঠেছে হল। মঞ্চে উঠলেন উপস্থাপক সাথী বড়ুয়া ও আশীষ কুমার ঘোষ। তাঁদের ঘোষণার পর সবাই দাঁড়িয়ে গেলেন। প্রথমে পরিবেশিত হলো যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত, এরপর বাংলাদেশের জাতীয় সংগীত।

উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা। সাইন্টোলজি চার্চের চ্যাপেল হল, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ২৭ সেপ্টেম্বর ছবি: প্রথম আলো দুই দেশের জাতীয় সংগীতের পর বিশিষ্ট কবি কাজী মাশরুল হুদার উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। রবীন্দ্রসংগীত পরিষদের আয়োজনে তিন ঘণ্টার এই অনুষ্ঠানে ছিল রবীন্দ্রসংগীত, নৃত্য ও আবৃত্তি।

রবীন্দ্রনাথের গান ও কবিতা বাঙালির সাংস্কৃতিক জীবনের সঙ্গে গভীরভাবে মিশে আছে। দেশ থেকে দূরে থাকলেও তাঁর সৃষ্টি প্রবাসী বাঙালির কাছে পরিচিত ও আপন। সেই পরিচিত অনুভূতিই যেন ফিরে আসছিল একের পর এক পরিবেশনায়।

কখনো রবীন্দ্রসংগীতের সুর, কখনো সেই গানের সঙ্গে নৃত্যের ছন্দ, আবার কখনো কবিতা আবৃত্তি। পরিচিত কোনো গান শুরু হলে দর্শকদের অনেকেই শিল্পীদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন। আবৃত্তির সময় পুরো মিলনায়তনে নেমে এসেছে নীরবতা। পরিবেশনা শেষে করতালিতে মুখর হয়েছে হল।

রবীন্দ্র সাংস্কৃতিক উৎসবে সংগীত পরিবেশনা। সাইন্টোলজি চার্চের চ্যাপেল হল, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ২৭ সেপ্টেম্বর ছবি: প্রথম আলো গানে, নৃত্যে, আবৃত্তিতে মঞ্চে একেকজন শিল্পী একেকভাবে তুলে ধরেছেন রবীন্দ্রনাথের সৃষ্টি। গানের সঙ্গে নৃত্য কখনো মঞ্চকে প্রাণবন্ত করেছে, আবার আবৃত্তির পরিবেশনা তৈরি করেছে অন

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ