Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login জেলা কপোতাক্ষের বেড়িবাঁধে রাতে আবারও ভাঙন, জেনারেটরের আলোয় রিং বাঁধ তৈরি প্রতিনিধি সাতক্ষীরা প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ৩৩ সাতক্ষীরার আশাশুনি উপজেলায় কপোতাক্ষ নদের ভাঙন ঠেকাতে রিং বাঁধ তৈরির কাজে ব্যস্ত স্থানীয় বাসিন্দারা। সোমবার রাতে কুড়িকাহুনিয়া-শ্রীপুর এলাকায় ছবি: প্রথম আলো রাত তখন গভীর। জোয়ারের কপোতাক্ষ নদের পানি নতুন রিং বাঁধ ছুঁই ছুঁই করছে। আর একটু বাড়লেই পানি উপচে লোকালয়ে ঢুকে পড়বে। এমন পরিস্থিতিতে বাঁধের ওপর দাঁড়িয়ে উদ্বিগ্ন রাত কাটাচ্ছিলেন গ্রামবাসী। একপর্যায়ে কয়েকজন মোনাজাতে সৃষ্টিকর্তাকে স্মরণ করলেন, আরজি জানালেন, ‘আল্লাহ, আমাদের বাঁধটা রক্ষা করে দিন।’
গতকাল সোমবার মধ্যরাতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া-শ্রীপুর এলাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। দিনভর মাটি, বস্তা ও জিও ব্যাগ দিয়ে মূল বেড়িবাঁধ রক্ষার চেষ্টা করা হলেও সন্ধ্যার পর সংস্কার করা অংশ আবার ধসে পড়ে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মূল বাঁধের বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মূল বাঁধের পেছনে জিও টিউব দিয়ে রিং বাঁধ তৈরি শুরু করে। সেই বাঁধ দিয়েই কোনো রকমে জোয়ারের পানি ঠেকানো হয়।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, সোমবার দিনভর চার শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার কাজে অংশ নেন। মাটি ও অন্য উপকরণ দিয়ে ধসে যাওয়া অংশ সংস্কারের চেষ্টা করা হয়। কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সংস্কার করা অংশের বড় একটি অংশ আবার নদীতে বিলীন হয়ে যায়। এতে এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এরপর স্থানীয় মসজিদগুলো থেকে মাইকিং করে বাঁধ ঝুঁকিতে পড়ার কথা জানানো হয়। সবাইকে ঝুড়ি, কোদাল ও বস্তা নিয়ে বেড়িবাঁধে আসতে বলা হয়। খবর পেয়ে রাতেই আবার বাঁধে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। জেনারেটরের আলোয় চলে মাটি ফেলা ও রিং বাঁধ তৈরির কাজ।
বাঁধে জোয়ারের পানি উঠে এলে সোমবার রাতে বাঁধের ওপর মোনাজাত শুরু করেন স্থানীয় বাসিন্দারা ছবি: প্রথম আলো স্থানীয় বাসিন্দা আবু সালেহ বলেন, রাতে গ্রামের মানুষ বেরিয়ে এসে আবার শ্রম দিয়ে পাশের রিং বাঁধ নির্মাণের কাজ করেছেন। এভাবেই পানি আটকানোর চেষ্টা করা হয়েছে।
আরেক বাসিন্দা কেরামত আলী বলেন, ‘বস্তায় মাটি ভরে রিং বাঁধে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের জিও টিউবের ওপর