সোমবার, 28 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ডে বিমানঘাঁটিতে কী ঘটেছে, এ পর্যন্ত যা জানা গেল

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ইউরোপ যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ডে বিমানঘাঁটিতে কী ঘটেছে, এ পর্যন্ত যা জানা গেল বিবিসি প্

শেয়ার করুন:
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ডে বিমানঘাঁটিতে কী ঘটেছে, এ পর্যন্ত যা জানা গেল

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ইউরোপ যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ডে বিমানঘাঁটিতে কী ঘটেছে, এ পর্যন্ত যা জানা গেল বিবিসি প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ৪১ আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটির বাইরে সড়কে ব্যারিকেড দিয়ে পাহারা দিচ্ছেন সশস্ত্র পুলিশ সদস্যরা। ২৭ সেপ্টেম্বর ২০২৬ ছবি: এএফপি যুক্তরাজ্যের পশ্চিমাঞ্চলীয় একটি বিমানঘাঁটিতে ‘বড় ধরনের ঘটনা’ ঘোষণার পর বিস্ফোরক ও সন্ত্রাসী অপরাধে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির গ্লস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে কয়েকটি সন্দেহভাজন যানবাহন তল্লাশি করছে বোমা নিষ্ক্রিয়করণ দল। উদ্ভূত পরিস্থিতিতে ঘটনাস্থলের আশপাশের কয়েক ডজন ঘরবাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এখন পর্যন্ত এ ঘটনা সম্পর্কে যা জানা গেছে, তার একটি সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো।

যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারের কটসওল্ডসে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড। ফেয়ারফোর্ড শহর থেকে ঘাঁটিটি প্রায় ৬ দশমিক ৪ কিলোমিটার দক্ষিণে। দীর্ঘদিন ধরে ঘাঁটিটি মার্কিন সামরিক বাহিনী ব্যবহার করে আসছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের বিরুদ্ধে হামলা চালানোর ক্ষেত্রেও এটি ব্যবহার করেছে।

যুক্তরাজ্যের স্থানীয় সময় গতকাল রোববার রাত ১২টা ৪৫ মিনিটে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি অভিমুখে তিনটি সন্দেহজনক গাড়ি যাচ্ছে বলে খবর পায় গ্লস্টারশায়ার পুলিশ। পরে ঘাঁটি থেকে প্রায় ৩ দশমিক ২ কিলোমিটার দূরের উইলফোর্ড এলাকায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ওই এলাকায় কয়েকটি গাড়ি পরীক্ষা করতে বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠানো হয়েছে। ৪০০ মিটার এলাকায় নিরাপত্তাবেষ্টনী দেওয়া হয়েছে। এ ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে কাউন্টার টেররিজম পুলিশিং (সিটিপি)।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতি কমানো এবং মার্কিন কর্মকর্তা, তাদের পরিবার ও স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাজ্যের সামরিক বাহিনীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।

আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে সড়ক আটকে রেখেছেন এক পুলিশ কর্মকর্তা। যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারের ফেয়ারফোর্ডে, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ছবি: রয়টার্স কাদের গ্রেপ্তার করা হয়েছে

অপরাধী সন্দেহে বিস্ফোরক আইনে পাঁচজনকে আটক করা হয়েছে। পরে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগ এনে তাঁদের গ্রেপ্তার দেখানো

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ