শনিবার, 26 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা
🌐 এই সংবাদটি English এও পাওয়া যাচ্ছে 🇬🇧 Read in English

পানামা খাল পার হতে মাশুল এখন ৫০ লাখ ডলার, খরচ বাড়ল কেন

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বিশ্ববাণিজ্য পানামা খাল পার হতে মাশুল এখন ৫০ লাখ ডলার, খরচ বাড়ল কেন বাণিজ্য ডেস্ক আপডেট: ২৬

শেয়ার করুন:
পানামা খাল পার হতে মাশুল এখন ৫০ লাখ ডলার, খরচ বাড়ল কেন

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বিশ্ববাণিজ্য পানামা খাল পার হতে মাশুল এখন ৫০ লাখ ডলার, খরচ বাড়ল কেন বাণিজ্য ডেস্ক আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৫৯ পানামা খাল ছবি: রয়টার্স বিশ্বজুড়ে নৌপথে পণ্য পরিবহনে নতুন চাপ তৈরি হয়েছে। ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাণিজ্যপথে চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি পশ্চিম গোলার্ধে চরম আবহাওয়ার কারণেও জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়েছে পানামা খালে।

সম্প্রতি কয়েকটি বড় পণ্যবাহী জাহাজকে পানামা খাল পার হতে সর্বোচ্চ ৫০ লাখ ডলার পর্যন্ত দিতে হয়েছে। ফলে বিশ্ববাজারে পণ্যের দাম আরও বেড়ে যাওয়ার শঙ্কা আছে। তবে বাংলাদেশের বাজারেও তার প্রভাব খুব একটা পড়বে না বলে জানা গেছে।

প্রায় ৫০ মাইল দীর্ঘ পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ৬ শতাংশ পণ্য এই খাল দিয়ে পরিবহন করা হয়। ইরান যুদ্ধসহ বিভিন্ন কারণে অনেক জাহাজকে বিকল্প নৌপথে যেতে হচ্ছে, ফলে পানামা খালের গুরুত্ব আরও বেড়েছে। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।

সম্প্রতি পানামা খালের প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়া ইলিয়া এসপিনো দে মারোত্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ‘কিছু জাহাজকে খাল দিয়ে যাওয়ার জন্য ৪০ থেকে ৫০ লাখ ডলার পর্যন্ত দিতে হয়েছে।’ তাঁর ভাষায়, এই মাশুল রেকর্ড পর্যায়ের। চলতি বছরের গ্রীষ্মে অনুষ্ঠিত নিলামে কোনো কোনো জাহাজের মাশুল উঠেছিল ১০ লাখ ডলারের বেশি। অথচ ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত নিলামে গড় দর ছিল প্রায় ১ লাখ ৫০ হাজার ডলার।

ইলিয়া এসপিনো দে মারোত্তা বলেন, ‘বাজারই দাম ঠিক করে।’ ভবিষ্যতে কোনো কোনো জাহাজের জন্য আবার ২০ লাখ বা ৩০ লাখ ডলারের দর উঠতে পারে বলেও তিনি মনে করেন।

পানামা খাল দিয়ে চলাচলকারী বেশির ভাগ জাহাজই কয়েক মাস আগে চলাচলের আগাম সময় নির্ধারণ করে রাখে। মোট জাহাজ চলাচলের প্রায় ৯০ শতাংশের সূচি এভাবে আগাম সংরক্ষণ করা হয়। খাল দিয়ে জাহাজ পার হওয়ার এই ব্যবস্থা মূলত মিঠাপানির সরবরাহের ওপর নির্ভরশীল। জাহাজে কী ধরনের ও কত পরিমাণ পণ্য আছে, তার ওপর সাধারণত আগাম সংরক্ষণের খরচ নির্ভর করে।

খাল দিয়ে জাহাজ চলাচলের খরচ বেড়ে গেলে শুধু জাহাজভাড়া নয়, শেষ পর্যন্ত বিভিন্ন পণ্য ও ভোক্তা পর্যায়ের পণ্যের দামও বাড়তে পারে। তবে বাংলাদেশের ক্ষেত্রে অতটা প্রভাব পড়বে না বলে জানা গে

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ