শনিবার, 26 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

‘একটা ছেলেকে এনে জাতীয় দলে পাঠিয়ে দেব, এটা কোনো কোচের স্বপ্ন হতে পারে না’

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login সাক্ষাৎকার সালাহউদ্দীনের সাক্ষাৎকার ‘একটা ছেলেকে এনে জাতীয় দলে পাঠিয়ে দেব, এটা কোনো কোচের স

শেয়ার করুন:
‘একটা ছেলেকে এনে জাতীয় দলে পাঠিয়ে দেব, এটা কোনো কোচের স্বপ্ন হতে পারে না’

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login সাক্ষাৎকার সালাহউদ্দীনের সাক্ষাৎকার ‘একটা ছেলেকে এনে জাতীয় দলে পাঠিয়ে দেব, এটা কোনো কোচের স্বপ্ন হতে পারে না’ হাই পারফরম্যান্স ইউনিটকে (এইচপি) নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছে বিসিবি। লম্বা কোচিং প্যানেল আর বিশেষায়িত কোচিং সুবিধা নিয়ে সারা বছর ধরে চলবে ক্রিকেটারদের ক্যাম্প, চলবে মনিটরিং। জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীন কে দায়িত্ব দেওয়া হয়েছে এইচপির প্রধান কোচের। বাংলাদেশ দল নিয়ে গতকাল এশিয়ান গেমসের উদ্দেশে দেশ ছাড়ার আগে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিস্তারিত জানিয়েছেন এইচপি নিয়ে নতুন পরিকল্পনার কথা

প্রশ্ন : বিসিবি হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) কার্যক্রম নতুনভাবে শুরু করছে। আপনি তার প্রধান কোচ। একটু কি বলবেন, আসলে কী হতে যাচ্ছে এইচপি নিয়ে?

মোহাম্মদ সালাহউদ্দীন: এইচপির প্রোগ্রাম আগে সাধারণত তিন মাস বা চার মাসের হতো। এখন এটা সারা বছর ধরে চলবে। এইচপির ছেলেরা তিন–চার মাস পর কোথায় গেল না গেল, আগে আমরা কোনো খোঁজখবর রাখতাম না। এখন সারা বছর তারা মনিটরিংয়ের মধ্যে থাকবে। যখন তারা বিভিন্ন জায়গায় খেলতে যাবে, তখনো মনিটরিংয়ে থাকবে। এই খেলোয়াড়েরা যেন সারা বছর সর্বোচ্চ অনুশীলন সুবিধা পায়, তা দেখা হবে।

সালাহউদ্দীন : আমাদের মূল লক্ষ্য ক্রিকেটারদের জাতীয় দলে আনা হবে না। জাতীয় দলের জন্য বিকল্প খেলোয়াড়ের চিন্তা থাকবে, তবে এইচপির মূল লক্ষ্য হবে এই ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের মতো করে গড়ে তোলা। আমি একটা ছেলেকে এনে জাতীয় দলে পাঠিয়ে দেব, এটা কোনো কোচের স্বপ্ন হতে পারে না। সে ওই জায়গায় গিয়ে কত দিন টিকে থাকতে পারবে, সর্বোচ্চ মানে গেল কি না, সেটাই আসল। আমাদের খেলোয়াড়দের এখন সর্বোচ্চ যে মানটা আছে, আমরা যেন সেটাকে অতিক্রম করে যেতে পারি—এটাই হবে এইচপির লক্ষ্য। সেটি ক্রিকেট সংস্কৃতি, টেকনিক্যাল দিক, ট্যাকটিকস—সব দিক দিয়েই। আমরা এখন প্রথম শ্রেণির ক্রিকেটারদের জন্য একই স্ট্যান্ডার্ড ঠিক করে দিচ্ছি। এইচপির জন্যও ও রকম স্ট্যান্ডার্ড ঠিক করে সেটাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে।

মূল স্কোয়াড কতজনের হবে? কারা থাকবেন এইচপির স্কোয়াডে?

সালাহউদ্দীন: কতজন থাকবে, তা আসলে এখনো ঠিক হয়নি। তবে যাদের মনে হবে যে তারা ভবিষ্যতে বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারবে, বাংলাদেশের ক্রিকেটকে

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ