শনিবার, 26 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

নায়কের স্ত্রী পছন্দ করতেন না, সিনেমা থেকে বাদ পড়ার অদ্ভুত কারণ জানালেন তাপসী

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বলিউড নায়কের স্ত্রী পছন্দ করতেন না, সিনেমা থেকে বাদ পড়ার অদ্ভুত কারণ জানালেন তাপসী বিনোদন ড

শেয়ার করুন:
নায়কের স্ত্রী পছন্দ করতেন না, সিনেমা থেকে বাদ পড়ার অদ্ভুত কারণ জানালেন তাপসী

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বলিউড নায়কের স্ত্রী পছন্দ করতেন না, সিনেমা থেকে বাদ পড়ার অদ্ভুত কারণ জানালেন তাপসী বিনোদন ডেস্ক প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ০০ তাপসী পান্নু। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর ক্যারিয়ারের শুরুটা মোটেও সহজ ছিল না। এখন তিনি নারীপ্রধান ও ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে এমন অনেক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল, যেগুলো তখন তিনি হয়তো কাজেরই স্বাভাবিক অংশ বলে মেনে নিয়েছিলেন। পরে অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে বুঝেছেন, সেসব ঘটনার পেছনে ছিল বৈষম্য, ক্ষমতার অসমতা এবং কখনো কখনো অদ্ভুত ব্যক্তিগত পছন্দ-অপছন্দ।

সম্প্রতি এক কথোপকথনে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কিছু অস্বস্তিকর অভিজ্ঞতার কথা বলেছেন তাপসী। এর মধ্যে একটি ঘটনা তাঁর কাছে এতটাই অদ্ভুত যে একটি ছবিতে অভিনয়ের জন্য তারিখ দেওয়ার পরও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। কারণ হিসেবে তাঁকে জানানো হয়েছিল—নায়কের স্ত্রী তাঁকে ছবিতে চাননি। তাপসী জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে তাঁকে বিভিন্ন অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। কখনো বলা হয়েছে, তিনি যথেষ্ট সুন্দর নন। আবার কোনো ছবিতে কাজ করার জন্য রাজি হওয়ার পর শেষ মুহূর্তে তাঁকে বাদ দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বিস্ময়কর কারণগুলোর একটি ছিল নায়কের স্ত্রীর আপত্তি।

২০২০ সালে ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারেও তাপসী বলেছিলেন, ‘আমাকে ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল, কারণ নায়কের স্ত্রী চাননি আমি ছবিটির অংশ হই।’ ঘটনাটি নিয়ে তখনো তিনি কোনো নির্দিষ্ট নাম প্রকাশ করেননি। একই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ছবির সেটে এমন আরও নানা পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, যেগুলো তাঁর কাছে অস্বাভাবিক মনে হয়েছিল।

শুধু ছবি থেকে বাদ পড়াই নয়, নিজের সংলাপ নিয়েও অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেছেন তাপসী।

একটি ছবির ডাবিংয়ের সময় তাঁকে বলা হয়েছিল, নায়ক তাঁর একটি সংলাপ পছন্দ করেননি। তাই সংলাপটি বদলে ফেলতে হবে। তাপসী তাতে রাজি হননি। তাঁর অমতে পরে একজন ডাবিং শিল্পী দিয়ে সেই সংলাপটি রেকর্ড করানো হয়। ছবিটি মুক্তির পর তাপসী জানতে পারেন, পুরো ছবিতে তাঁর নিজের কণ্ঠ থাকলেও ওই নির্দিষ্ট সংলাপটি অন্য একজনের কণ্ঠে ডাব করা হয়েছে।

২০২৬ সালের আগস্টে দেওয়া আরেক কথোপকথনে এই ঘটনার আরও বিস্তারিত বর্ণনা

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ