Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login রাজনীতি জ্বালানির মূল্যবৃদ্ধি প্রত্যাহার ও বিপিসির হিসাব প্রকাশের দাবি জেএসডির বিশেষ প্রতিনিধি ঢাকা প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৩৪ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি। জাতীয় প্রেসক্লাব, ঢাকা। ২৫ সেপ্টেম্বর ২০২৬ ছবি: আয়োজকদের সৌজন্যে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় সংসদে কোনো কার্যকর আলোচনা কিংবা জনগণের সঙ্গে অর্থবহ মতবিনিময় করা হয়নি বলে অভিযোগ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলটি বলেছে, যে সিদ্ধান্তের অর্থনৈতিক দায় সাধারণ মানুষকে বহন করতে হয়, সেই সিদ্ধান্তের কারণ, হিসাব ও দায়ও জনগণের সামনে স্পষ্ট করতে হবে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক মানববন্ধনে জেএসডির নেতারা এসব কথা বলেন। মানববন্ধন থেকে মূল্যবৃদ্ধি প্রত্যাহার, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আয়-ব্যয় ও লাভ-লোকসানের হিসাব প্রকাশ এবং একটি জনবান্ধব জ্বালানি নীতি প্রণয়নের দাবি জানানো হয়।
মানববন্ধনে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সংসদে কার্যকর আলোচনা হয়নি, জনগণের সঙ্গে কোনো অর্থবহ মতবিনিময় হয়নি, এমনকি কোনো গণশুনানির ব্যবস্থাও করা হয়নি। অথচ এই সিদ্ধান্তের অর্থনৈতিক বোঝা সরাসরি বহন করতে হবে সাধারণ মানুষকে।
শহীদ উদ্দিন মাহমুদ বলেন, জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত শুধু প্রশাসনিক ঘোষণা হতে পারে না। এর কারণ, হিসাব ও দায় জনগণের সামনে স্পষ্ট করতে হবে। যে সিদ্ধান্তের মূল্য জনগণ দেবে, সেই সিদ্ধান্তের ব্যাখ্যাও জনগণকে দিতে হবে।
বিপিসি মুনাফাভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান, নাকি জনসেবামূলক প্রতিষ্ঠান—তা স্পষ্ট করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানটি যদি জনসেবামূলক হয়, তবে কেবল মুনাফা অর্জন তার লক্ষ্য হতে পারে না। আন্তর্জাতিক বাজারে দাম কমলে অর্জিত মুনাফা দিয়ে জনগণকে সুরক্ষা দিতে হবে। কেবল দাম বাড়লেই জনগণের ওপর বোঝা চাপিয়ে দেওয়া অন্যায়। তিনি বিপিসির অতীত মুনাফা, অর্থের ব্যবহার এবং বর্তমান আমদানি ও পরিচালন ব্যয়ের স্বচ্ছ হিসাব প্রকাশের দাবি জানান। একই সঙ্গে আমলাতান্ত্রিক সি