Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বিশ্ব কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষণা এআই দিয়ে কীভাবে বোমা তৈরি, হামলার পরিকল্পনা ও যুদ্ধকৌশল ঠিক করছে আইএস যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, সশস্ত্র গোষ্ঠীগুলো বোমা তৈরি, হামলার পরিকল্পনা ও যুদ্ধকৌশল নির্ধারণসহ নানা কাজে এআই ব্যবহার করছে। বোকো হারামের সাবেক ২৭ সদস্যের সাক্ষাৎকারের ভিত্তিতে গবেষণাটি করা হয়েছে। এতে শুধু ২০২৩ ও ২০২৪ সালে এআই ব্যবহারের তথ্য উঠে এসেছে। গোষ্ঠীগুলো এখনকার আরও উন্নত এআই মডেল ব্যবহার করতে পারলে পরিস্থিতি কতটা গুরুতর হতে পারে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
নাইজেরিয়ার গামবারুতে বিদ্রোহী গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত মধ্য আফ্রিকার দেশ চাদের এক সেনাসদস্য। ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ফাইল ছবি: রয়টার্স যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, নাইজেরিয়াভিত্তিক সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের যোদ্ধারা আরও শক্তিশালী বোমা তৈরি, হামলার পরিকল্পনা এবং যুদ্ধের সময় বিভিন্ন সমস্যা সমাধানে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) চ্যাটবট ব্যবহার করছেন।
গবেষকেরা বোকো হারামের দুটি উপদলের সাবেক ২৭ সদস্যের সঙ্গে কথা বলেছেন। উপদল দুটি হলো আইএসআইএল-সংশ্লিষ্ট ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) ও জামা’আত আহল আস-সুন্নাহ লিদ-দাওয়াহ ওয়াল-জিহাদ (জেএএস)।
এ ২৭ সদস্যের বেশ কয়েকজন বলেছেন, হামলার আগে, হামলার সময় এবং হামলার পর নিয়মিতভাবে প্রযুক্তিগত ও সামরিক পরামর্শের উৎস হিসেবে তাঁরা স্যাম অল্টম্যানের নেতৃত্বাধীন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, অ্যানথ্রপিকের ক্লদ, গুগলের জেমিনাই, ইলন মাস্কের গ্রক, মার্ক জাকারবার্গের মেটা এআই ও চীনের ডিপসিক ব্যবহার করেছেন।
আল-জাজিরার হাতে আসা বিশেষ কিছু নথিপত্র থেকেও বৃহত্তর আইএসআইএল (আইএসআইএস) আন্দোলনের সমর্থকেরা এআইয়ের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে যাওয়া ও অস্ত্র-সংক্রান্ত তথ্য পাওয়ার নির্দেশনা কীভাবে নিজেদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, জানা গেছে।
সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রযুক্তি নিয়ে কাজ করা সংগঠন টেক এগেইনস্ট টেররিজমের গবেষকেরা আইএসআইএলপন্থী একটি প্রযুক্তিবিষয়ক ফোরামে অনুপ্রবেশ করতে সক্ষম হন। সেখানে আইএস সমর্থকেরা একে অপরকে কীভাবে এআই ব্যবহার করতে হবে ও এর নি