বুধবার, 23 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা
🌐 এই সংবাদটি English এও পাওয়া যাচ্ছে 🇬🇧 Read in English

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেওয়া প্রয়োজন

রেফ্রিজারেটর আমাদের প্রতিদিনের জীবনের অন্যতম প্রয়োজনীয় অনুষঙ্গ। রান্নাঘরের এই যন্ত্রটি অন্য অনেক গৃহস্থালি পণ্যের মতো বিশ্রাম নেয় না; খাবার সতেজ ও নিরাপদ রাখতে দিন-রাত ২৪ ঘণ্টাই সচল থাকে। তাই নিয়মিত প

শেয়ার করুন:
রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেওয়া প্রয়োজন

রেফ্রিজারেটর আমাদের প্রতিদিনের জীবনের অন্যতম প্রয়োজনীয় অনুষঙ্গ। রান্নাঘরের এই যন্ত্রটি অন্য অনেক গৃহস্থালি পণ্যের মতো বিশ্রাম নেয় না; খাবার সতেজ ও নিরাপদ রাখতে দিন-রাত ২৪ ঘণ্টাই সচল থাকে। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সামান্য কিছু যত্ন শুধু এর কার্যকারিতাই নয়, দীর্ঘদিন ভালো রাখতেও গুরুত্বপূর্ণ।

সাধারণত ফ্রিজে কিছু পড়ে ছড়িয়ে গেলে বা দুর্গন্ধ তৈরি হলে আমরা পরিষ্কার করার কথা ভাবি। কিন্তু এর ভেতরের তাক, ড্রয়ার ও দরজার অংশে নিয়মিতই সামান্য আর্দ্রতা এবং খাবারের অবশিষ্টাংশ জমতে পারে। এসব থেকেই ধীরে ধীরে তৈরি হতে পারে দুর্গন্ধ।

তাই ফ্রিজে বড় কোনো ময়লা জমার অপেক্ষা না করে মাঝেমধ্যে তাক ও ড্রয়ার মুছে পরিষ্কার করে নেওয়া ভালো অভ্যাস। এতে ভেতরের পরিবেশও থাকে সতেজ।

আধুনিক প্রযুক্তি ফ্রিজের ব্যবহারকে সহজ করলেও নিয়মিত যত্নের বিকল্প নেই। দরজার রাবারের সিল ঠিকভাবে আটকে আছে কি না, সেটি নিয়মিত দেখে নেওয়া দরকার। বরফ অতিরিক্ত জমে যাওয়ার আগেই তা সরিয়ে ফেলাও জরুরি।

একই সঙ্গে প্রয়োজনের তুলনায় বেশি ঠান্ডা তাপমাত্রা নির্ধারণ না করে ফ্রিজের দুই পাশ ও পেছনে কয়েক ইঞ্চি জায়গা ফাঁকা রাখলে এর কার্যক্ষমতা ঠিক রাখতে সুবিধা হয়।

সবশেষে, রেফ্রিজারেটর শুধু একটি যন্ত্র নয়; এটি প্রতিদিন আমাদের খাবার সংরক্ষণ ও নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিয়মিত পরিষ্কার করা, অতিরিক্ত খাবার না রাখা এবং ছোটখাটো কিছু বিষয় নজরে রাখার অভ্যাসই পারে এর আয়ু বাড়াতে। যত্নটা সামান্য, কিন্তু তার প্রভাব দীর্ঘমেয়াদি।

খবর রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেওয়া প্রয়োজন হাল ফ্যাশন ডেস্ক রেফ্রিজারেটর আমাদের প্রতিদিনের জীবনের অন্যতম প্রয়োজনীয় অনুষঙ্গ। রান্নাঘরের এই যন্ত্রটি অন্য অনেক গৃহস্থালি পণ্যের মতো বিশ্রাম নেয় না; খাবার সতেজ ও নিরাপদ রাখতে দিন-রাত ২৪ ঘণ্টাই সচল থাকে। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সামান্য কিছু যত্ন শুধু এর কার্যকারিতাই নয়, দীর্ঘদিন ভালো রাখতেও গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন ফলো করুন সাধারণত ফ্রিজে কিছু পড়ে ছড়িয়ে গেলে বা দুর্গন্ধ তৈরি হলে আমরা পরিষ্কার করার কথা ভাবি। কিন্তু এর ভেতরের তাক, ড্রয়ার ও দরজার অংশে নিয়মিতই সামান্য আর্দ্রতা এবং খাবারের অবশিষ্টাংশ জমতে পারে। এসব থেকেই ধীরে ধীরে তৈরি হতে পারে দুর্গন্ধ।

তাই ফ্রিজে বড় কোনো ময়লা জমার অপেক্ষা না করে মাঝেমধ্যে তাক ও ড্রয়ার মুছে পরিষ্কার করে নেওয়া ভালো অভ্যাস।

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ