Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার বিচার ১৮০ দিনে শেষের বিধান বাধ্যতামূলক নয়, নির্দেশনামূলক নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫৮ হাইকোর্ট ভবন ফাইল ছবি নারী ও শিশু নির্যাতনের মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার যে বিধান আইনে রয়েছে, তা বাধ্যতামূলক নয়; বরং নির্দেশনামূলক বলে এক রায়ে উল্লেখ করেছেন হাইকোর্ট। পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেছেন। কারণ, আইনের ২০ ও ৩১ক ধারায় নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ না হওয়ার কোনো পরিণতি নিশ্চিত করা হয়নি।
ইডেন কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগের এক মামলার বিচার ওই সময়সীমার মধ্যে শেষ না হওয়ার প্রেক্ষাপটে মামলাটির কার্যক্রম স্থগিত চেয়ে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০২৩ সালের ৭ জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন। ১২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ২০ সেপ্টেম্বর প্রকাশ করা হয়।
২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০ ধারায় বিচারপদ্ধতি এবং আইনের ৩১ক ধারায় ট্রাইব্যুনাল ইত্যাদির জবাবদিহি বিষয়ে বলা আছে। ধারা দুটি তুলে ধরে পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেছেন, ৩০ক ধারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করলে দেখা যায়, ট্রাইব্যুনাল কর্তৃক মামলার বিচারকার্য নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হওয়ার কারণে কোনোভাবেই নারী ও শিশু নির্যাতন মামলার বিচারিক কার্যক্রম স্থগিত করা যায় না। বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার যে সংবিধিবদ্ধ বিধান রয়েছে, তা বাধ্যতামূলক নয়, বরং নির্দেশনামূলক। কেননা আইনের ২০ ও ৩১ক ধারায় নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার শেষ না হওয়ার কোনো পরিণতি নিশ্চিত করা হয়নি। আইনের উল্লেখিত ধারাগুলো নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ না হওয়ার কারণে মামলাটির কার্যক্রম স্থগিত রাখার অনুমোদন দেয় না বলেও রায়ে এসেছে।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০ ধারার ভাষ্য, বিচারের জন্য মামলা পাওয়ার তারিখ থেকে ১৮০ দিনের মধ্যে ট্রাইব্যুনাল বিচারকার্য সমাপ্ত করবে। আর আইনের ৩১ক ধারা অনুসারে, কোনো মামলা এ আইনের ২০ ধারা অনুযায়ী ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি না হলে ট্রাইব্যুনালকে তার কারণ লিপিবদ্ধ করে একটি প্রতিবেদন ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের নিকট