বুধবার, 23 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

বিশ্বকাপের পর অবসরের কথা ভাবলেও কেন মত বদলালেন রোনালদো

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ফুটবল বিশ্বকাপের পর অবসরের কথা ভাবলেও কেন মত বদলালেন রোনালদো খেলা ডেস্ক প্রকাশ: ২৩ সেপ্টেম্

শেয়ার করুন:
বিশ্বকাপের পর অবসরের কথা ভাবলেও কেন মত বদলালেন রোনালদো

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ফুটবল বিশ্বকাপের পর অবসরের কথা ভাবলেও কেন মত বদলালেন রোনালদো খেলা ডেস্ক প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৪৬ ক্রিস্টিয়ানো রোনালদো রয়টার্স ২০২৬ ফিফা বিশ্বকাপই তাঁর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট—ক্রিস্টিয়ানো রোনালদো এ কথা আগেই জানিয়েছেন। ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকার আন্তর্জাতিক ক্যারিয়ার তাই শেষের দিকে, এমনটা ধরে নেওয়াই স্বাভাবিক ছিল। কিন্তু বিশ্বকাপের পর অবসরের কথা ভেবেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন রোনালদো।

আগামী ফেব্রুয়ারিতে ৪২ বছর পূর্ণ হতে যাওয়া এই তারকা কেন পর্তুগালের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন, তার কিছু কারণ উল্লেখ করেছেন আজ। বৃহস্পতিবার রাতে উয়েফা নেশনস লিগের ম্যাচে ওয়েলশের মুখোমুখি হবে পর্তুগাল। এই ম্যাচকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে রোনালদো জানান, দেশকে আরও সাফল্য এনে দেওয়া, এক হাজার গোলের মাইলফলক ছোঁয়া এবং এবং নতুন প্রজন্মকে সাহায্য করার ইচ্ছা থেকে খেলা চালিয়ে যাচ্ছেন।

এবারের বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেয় পর্তুগাল। এ নিয়ে ছয়টি বিশ্বকাপ খেলে খালি হাতে ফিরতে হয়েছে রোনালদোকে। আন্তর্জাতিক ফুটবলে নতুন আরেকটি মৌসুম শুরুর আগে অবসর নিয়ে জিজ্ঞেস করা হলে ‘সিআর সেভেন’ জানান, বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে সরে যাওয়ার কথা তিনি ভেবেছিলেন, ‘হ্যাঁ, ভেবেছিলাম। অবশ্যই আমি সব সময় নিজের সিদ্ধান্ত, ভবিষ্যৎ, এমনকি বর্তমান নিয়েও ভাবি। আমি চিন্তাশীল মানুষ, ভাবতেই হয়।’

৪১ পেরিয়েও পর্তুগালের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন রোনালদো রয়টার্স তবে ভাবনা শেষ পর্যন্ত অবসরের দিকে যায়নি। পর্তুগালের প্রেসিডেন্ট ও কোচ জর্জ জেসুসের সঙ্গে কথা বলার পর রোনালদোর মনে হয়েছে, দলের জন্য এখনো তাঁর কিছু দেওয়ার আছে, ‘আমি এখনো বিশ্বাস করি, জাতীয় দলকে যা অর্জন করতে চায়, সেখানে পৌঁছাতে সাহায্য করার সামর্থ্য আমার আছে।’

পর্তুগালের হয়ে শুধু গোলে নয়, মাঠের বাইরেও অবদান রাখতে চান বলে জানান রোনালদো, ‘আমি শুধু গোল দিয়ে নয়, মাঠের বাইরেও জাতীয় দলকে সমর্থন দিতে পারি।’

বর্তমান পর্তুগাল দলে ফাবিও সিলভা, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস ও ফ্রান্সিসকো কনসেইসাওয়ের মতো তরুণেরা জায়গা করে নিচ্ছেন। রোনালদোর মতে, এই নতুন প্রজন্মের পাশে থেকে তাঁদের সাহায্য করাও তাঁর দায়িত্বের অংশ, ‘এটি একটি নতুন তরুণ প

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ