বৃহস্পতিবার, 24 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

নর্দমার মধ্যে লাল গোলাপের গাছ লাগিয়ে লাভ হবে না: ডিএনসিসি প্রশাসক

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login রাজধানী নর্দমার মধ্যে লাল গোলাপের গাছ লাগিয়ে লাভ হবে না: ডিএনসিসি প্রশাসক নিজস্ব প্রতিবেদক

শেয়ার করুন:
নর্দমার মধ্যে লাল গোলাপের গাছ লাগিয়ে লাভ হবে না: ডিএনসিসি প্রশাসক

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login রাজধানী নর্দমার মধ্যে লাল গোলাপের গাছ লাগিয়ে লাভ হবে না: ডিএনসিসি প্রশাসক নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২০: ০০ রাজধানীর আফতাবনগরে বেগুনবাড়ী খালের ওপর নবনির্মিত পদচারী-সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। ২৩ সেপ্টেম্বর ২০২৬ ছবি: ডিএনসিসির সৌজন্যে রাজধানী ঢাকায় নোংরা-আবর্জনায় ভরা খালের পাশে সৌন্দর্যবর্ধন প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, ‘একটা নর্দমার মধ্যে ফুটফুটে লাল গোলাপের একটা গাছ লাগিয়ে কোনো লাভ হবে না।’ আগে খাল ও খালের পাড় এমনভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে, যাতে সাধারণ মানুষ সেখানে ঘুরে বেড়াতে পারেন বলেও জানান তিনি।

আজ বুধবার বিকেলে রাজধানীর আফতাবনগর এলাকায় আফতাবনগর–বনশ্রীর মাঝ দিয়ে বয়ে যাওয়া বেগুনবাড়ী খালের ওপর নতুন নির্মিত একটি পদচারী-সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এলাকাবাসীর পক্ষ থেকে খালটি পরিষ্কার করে জায়গাটিকে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছিল।

ফিতা কেটে আফতাবনগর–বনশ্রী পদচারী-সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করছেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। সঙ্গে ছিলেন নৌবাহিনী ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ২৩ সেপ্টেম্বর ২০২৬ ছবি: ডিএনসিসির সৌজন্যে উদ্বোধনী অনুষ্ঠানে শফিকুল ইসলাম খান বলেন, ‘আপনাদের দাবি যাতে এই জায়গা পর্যটন হিসেবে করা যায়, এখানে যাতে মানুষ ঘুরতে পারে, এমন পরিবেশ অন্তত সৃষ্টি করা। আমরা ঢাকাবাসীকে ক্লিন ঢাকা এবং গ্রিন ঢাকা উপহার দিতে কাজ করছি। তবে আমরা তখনই গ্রিন ঢাকা করতে পারব, যখন আমরা ক্লিন করে শেষ করতে পারব।’

খাল সংস্কারের বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন সর্বোচ্চ শক্তি দিয়ে সহযোগিতা করবে জানিয়ে প্রশাসক বলেন, এমনভাবে খালটি সংস্কার করা হবে, যাতে মানুষ নির্বিঘ্নে সেখানে হাঁটাচলা করতে পারেন এবং কিছুটা সময় কাটাতে পারেন।

উদ্বোধনের পর উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নবনির্মিত পদচারী-সেতুটি হেঁটে ঘুরে দেখছেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। ২৩ সেপ্টেম্বর ২০২৬ ছবি: ডিএনসিসির সৌজন্যে এ জন্য শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয় উল্লেখ করে শফিকুল ইসলাম খান বলেন, সমাজের আওতাভুক্ত যাঁরা বসবাস কর

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ