বুধবার, 23 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

বেগুনবাড়ী খালে সোয়া ১৩ কোটি টাকার পদচারী–সেতু, উদ্বোধন আজ

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login রাজধানী বেগুনবাড়ী খালে সোয়া ১৩ কোটি টাকার পদচারী–সেতু, উদ্বোধন আজ ড্রিঞ্জা চাম্বুগং ঢাকা প্

শেয়ার করুন:
বেগুনবাড়ী খালে সোয়া ১৩ কোটি টাকার পদচারী–সেতু, উদ্বোধন আজ

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login রাজধানী বেগুনবাড়ী খালে সোয়া ১৩ কোটি টাকার পদচারী–সেতু, উদ্বোধন আজ ড্রিঞ্জা চাম্বুগং ঢাকা প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬: ৩৪ বেগুনবাড়ী খালের ওপর পদচারী–সেতুটি নির্মাণে ডিএনসিসির ব্যয় হয়েছে ১৩ কোটি ২৮ লাখ ৯৮ হাজার টাকা ছবি: ডিএনসিসির সৌজন্যে রাজধানীর বনশ্রী ও আফতাবনগরের মাঝ দিয়ে বয়ে যাওয়া রামপুরা (বেগুনবাড়ী) খালের ওপর নির্মিত হয়েছে ৪২ মিটার দীর্ঘ একটি পদচারী–সেতু। সেতুটি নির্মাণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ব্যয় হয়েছে ১৩ কোটি ২৮ লাখ ৯৮ হাজার টাকা।

আজ বুধবার বিকেলে সেতুটির উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধন করবেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। এরপর সেতুটি পথচারীদের চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

ডেমরাগামী রামপুরা-বনশ্রী সড়কের ফরাজী হাসপাতালের পাশে নির্মিত সেতুটির প্রস্থ ৩ দশমিক ৮০ মিটার। স্টিলের কাঠামোর ওপর কংক্রিটের স্ল্যাব ও টাইলস বসিয়ে হাঁটার ব্যবস্থা করা হয়েছে।

এত দিন এই এলাকার বাসিন্দাদের খাল পার হতে বাঁশের সাঁকো কিংবা নৌকার ওপর নির্ভর করতে হতো। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিদিন এই পথে চলাচল করতে হয়। সেতুটি চালু হলে তাঁদের খাল পারাপারের ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বেগুনবাড়ী খালের ওপর পদচারী–সেতুটির পাশাপাশি আরও দুটি সেতু নির্মাণ করছে ডিএনসিসি। এর একটি পদচারী–সেতুটির পশ্চিমে আইডিয়াল স্কুলের পাশে, প্রায় ৮০০ মিটার দূরে। অন্যটি পূর্ব দিকে মেরাদিয়া বাজারের কাছে, প্রায় ৬০০ মিটার দূরে।

ডিএনসিসির প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, আইডিয়াল স্কুলের পাশে নির্মাণাধীন সেতুটির দৈর্ঘ্য ৩৮ মিটার এবং প্রস্থ ১৫ দশমিক ৪০ মিটার। মেরাদিয়া বাজারের কাছে নির্মাণাধীন সেতুটির দৈর্ঘ্য ৪৯ মিটার আর প্রস্থ ১৫ দশমিক ৪০ মিটার। দুটি সেতুই মূলত যানবাহন চলাচলের জন্য নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি পথচারীদের চলাচলের ব্যবস্থাও থাকবে।

বেগুনবাড়ী খালের ওপর তিনটি সেতু নির্মাণে ডিএনসিসির মোট ব্যয় হচ্ছে ৮৯ কোটি ৫৪ লাখ টাকা। তিনটি সেতুই স্টিলের কাঠামো দিয়ে নির্মাণ করা হচ্ছে। কাজ বাস্তবায়ন করছে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস।

বর্তমানে আইডিয়াল স্কুলের পাশের সেতুটির নির্মাণকাজ ৩৫ শতাংশ এবং মেরাদিয়া বাজারের পাশের সেতুটির কাজ ৫০ শ

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ