বুধবার, 23 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

নবীজির ব্যবহৃত টুপি যেমন ছিল

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ইসলাম সিরাত নবীজির ব্যবহৃত টুপি যেমন ছিল ফয়জুল্লাহ রিয়াদ প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:

শেয়ার করুন:
নবীজির ব্যবহৃত টুপি যেমন ছিল

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ইসলাম সিরাত নবীজির ব্যবহৃত টুপি যেমন ছিল ফয়জুল্লাহ রিয়াদ প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ৫১ ছবি: পেক্সেলস নবীজির জীবন মুমিনের জন্য সর্বোত্তম আদর্শ। ইবাদত-বন্দেগি থেকে শুরু করে পোশাক-পরিচ্ছদ, চলাফেরা ও দৈনন্দিন জীবনের নানা বিষয়েও তাঁর জীবনে রয়েছে অনুসরণীয় শিক্ষা। রাসুল (সা.) কখনো শুধু টুপি পরতেন, আবার কখনো টুপির ওপর পাগড়িও পরতেন।

বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, নবীজি তিন ধরনের টুপি ছিল, সাদা নকশাদার টুপি, ইয়েমানি কাপড়ের তৈরি টুপি এবং কানযুক্ত টুপি, যা তিনি সফরের সময় পরতেন। (আবদুল্লাহ আসফাহানি, আখলাকুন-নবী ওয়া আদাবুহু, ১১৮ পৃষ্ঠা, দারুল হাদিস, কায়রো, ২০০৭)

আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, ‘আল্লাহর রাসুল সাদা রঙের এমন একটি টুপি পরতেন, যা তাঁর মাথার সঙ্গে লেগে থাকত।’ (সুয়ুতি, জামে ছগির, হাদিস: ৭১৪৯)

হাদিসগুলো থেকে বোঝা যায়, নবীজির টুপিতে বৈচিত্র্য ছিল, তাই একটি নির্দিষ্ট রং বা ধরনকে অপরিহার্য মনে করার সুযোগ নেই। তবে নবীজির সাদা পোশাক পছন্দের বিষয়টি পৃথক হাদিসে এসেছে, যা সাদা রঙের পোশাক উত্তম হওয়ার প্রমাণ।

টুপির সঙ্গে পাগড়ি পরিধান টুপির পাশাপাশি পাগড়ি পরার বিষয়টিও হাদিসে সুস্পষ্টভাবে এসেছে। মক্কা বিজয়ের দিন তিনি কালো পাগড়ি পরে মক্কায় প্রবেশ করেন। (সহিহ মুসলিম, হাদিস: ১৩৫৮)

আমর ইবনে হুরাইস মাখজুমি (রা.) বলেন, ‘আমি যেন এখনো নবীজিকে মিম্বরের ওপর দেখছি, তাঁর মাথায় কালো পাগড়ি, যার দুই প্রান্ত দুই কাঁধের মাঝখানে ঝুলিয়ে রাখা।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৩৫৯)

সাহাবিদের অভ্যাস থেকে জানা যায়, পাগড়ি সাধারণত টুপির ওপরই বাঁধা হতো, আলাদাভাবে নয়।

সোলাইমান ইবনে আবি আবদিল্লাহ বলেন, তিনি প্রথম যুগের মুহাজিরদের দেখেছেন, তাঁরা বিভিন্ন রঙের পাগড়ি পরতেন এবং পাগড়ির নিচে টুপি রেখে তার ওপর পাগড়ি জড়িয়ে নিতেন। (আল-মুসান্নাফ লিইবনি আবি শাইবা, ৮/৩১৩, আল-ফারুক আল-হাদিসা, কায়রো, ২০০৮)

হাসান বসরি (রহ.) বলেন, ‘সাহাবিরা পাগড়ি ও টুপির ওপরও সিজদা করতেন।’ (সহিহ বুখারি, প্রচণ্ড গরমের কারণে কাপড়ের ওপর সিজদা করা অধ্যায়)

সাহাবি ওয়াবিসা ইবনে মাবাদের মাথায় দুই কানবিশিষ্ট, মাথার সঙ্গে লেগে থাকা টুপি দেখা গেছে। হেলাল ইবনে ইয়াসাফ বর্ণনা করেন, ‘তখন তাঁর মাথায় দুই কানবিশিষ্ট, মাথার স

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ