বুধবার, 23 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: নাশকতা মামলায় আরও ১৫ আসামি রিমান্ডে

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: নাশকতা মামলায় আরও ১৫ আসামি রিমান্ডে নিজস্ব প্রতি

শেয়ার করুন:
গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: নাশকতা মামলায় আরও ১৫ আসামি রিমান্ডে

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বাংলাদেশ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: নাশকতা মামলায় আরও ১৫ আসামি রিমান্ডে নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২: ১০ আদালত প্রতীকী ছবি রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীসহ গ্রেপ্তার ১৫ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আদালত আজ ১৫ আসামিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছেন। এর আগে আরও কয়েকজনকে রিমান্ডে নেওয়া হয়।

আজ রিমান্ড মঞ্জুর হওয়া ১৫ আসামি হলেন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী নিরব খান (২২), ঠাকুরগাঁও শহর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদস্য মো. সাইফুল ইসলাম (৫২), পটুয়াখালী সদর উপজেলা যুবলীগের সদস্য মো. জুয়েল সিকদার (৩৩), ভাটারা থানা যুবলীগের সদস্য মো. সাহেদ (৩৭), খিলক্ষেত থানা ১৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য শান্ত শেখ (২৮), ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. হারুন মাইজভান্ডারী (৫৫), লক্ষ্মীপুর জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক খালেদ মাহমুদ ফয়সল (৪০), ঢাকা মহানগর উত্তর ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. সফিকুর রহমান (৫০), চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য বিল্লাল গাজী (৩৫), তাড়াইল উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসমাইল সিরাজী (৩২), ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের কর্মী মো. আরিফুর রহমান দিপু (২৭), বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো. ইদ্রিসুল আলম (৫৫), বাড্ডা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন (৫০), ভাটারা থানা ৩ নম্বর ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সদস্যসচিব জয়ন্ত কুমার বাড়ৈ (৪৩) এবং আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সভাপতি মো. মোজাম্মেল হক (৭৫)।

মামলার এজাহার অনুযায়ী, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ১১ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা–কর্মীরা সমবেত

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ