Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বিশ্ব জাতিসংঘে ভাষণ ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে চুক্তিতে পৌঁছারও প্রত্যাশা ট্রাম্পের এএফপি প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ২৭ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন। নিউইয়র্ক, ২২ সেপ্টেম্বর ২০২৬ ছবি: এএফপি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন। পাশাপাশি মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর দেশটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছারও প্রত্যাশা করেছেন।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মঙ্গলবার দেওয়া বক্তৃতায় ট্রাম্প ইরান যুদ্ধ ছাড়াও নানা বিষয়ে কথা বলেন।
ট্রাম্প বলেন, তাঁকে সিদ্ধান্ত নিতে হবে তিনি ইরানের সঙ্গে চুক্তি করবেন, নাকি দেশটিকে ‘নিশ্চিহ্ন’ করে দেবেন। তাঁর এই বক্তব্য মূলত যুদ্ধ দেখে ক্লান্ত আমেরিকান ভোটারদের মন জয় করার মতো করে সাজানো বলেই মনে হয়েছে। ৮০ বছর বয়সী এই প্রেসিডেন্টের এমন হুমকি আসে মূলত তাঁর এমন সব আত্মতুষ্টিমূলক দাবির মধ্য দিয়ে, যেখানে তিনি বারবার আত্মপ্রচার করেন—তাঁর নেতৃত্বেই যুক্তরাষ্ট্র সাফল্যের সঙ্গে প্রতিপক্ষদের মোকাবিলা করছে। একই সঙ্গে বিশ্বব্যবস্থাকে নিজের সুবিধাজনক অবস্থানে নিতে নতুন রূপ দিচ্ছেন।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘অন্যরা যখন কেবল শান্তির কথা বলেছে, আমি তখন শান্তি প্রতিষ্ঠা করেছি। অন্যরা যখন হুমকিগুলোকে উপেক্ষা করে গেছে, আমি তখন সেগুলোর মুখোমুখি দাঁড়িয়ে মোকাবিলা করেছি।’
নিজেকে শান্তিদূত হিসেবে দাবি করা সত্ত্বেও, ট্রাম্প ইরানের বিরুদ্ধে প্রায় সাত মাস ধরে চলা যুদ্ধকে ন্যায্য প্রমাণের চেষ্টা করতে গিয়ে তেহরানকে কঠিন সতর্কবার্তা দেন। তিনি জানান, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতেই এই যুদ্ধ শুরু করা হয়েছিল।
ট্রাম্প বলেন, ‘আমাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে—ইরানের সঙ্গে কি এমন কোনো চুক্তি করা হবে, যা তাদের আবার ঘুরে দাঁড়াতে এবং আরও বড় একটি দেশ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে? নাকি আমি এই ইসলামিক রিপাবলিককে সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেব এবং তা করব খুব দ্রুতগতিতে, যেন তারা মানুষকে এবং বিভিন্ন দেশকে ধ্বংস করার সুযোগ আর কখনোই না পায়? আমি কি তাদের এমন নরকে ঠেলে দেব, যেখান থেকে তাদের বেঁচ