শুক্রবার, 25 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

ফেলিক্সের গোলে পর্তুগালের জয়, নরওয়ের জয়ে হলান্ডের জোড়া গোল

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ফুটবল উয়েফা নেশনস লিগ ফেলিক্সের গোলে পর্তুগালের জয়, নরওয়ের জয়ে হলান্ডের জোড়া গোল খেলা ডেস্ক

শেয়ার করুন:
ফেলিক্সের গোলে পর্তুগালের জয়, নরওয়ের জয়ে হলান্ডের জোড়া গোল

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ফুটবল উয়েফা নেশনস লিগ ফেলিক্সের গোলে পর্তুগালের জয়, নরওয়ের জয়ে হলান্ডের জোড়া গোল খেলা ডেস্ক আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২২: ০৬ পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্স সেলেসাও পর্তুগাল পর্তুগাল ১-০ ওয়েলস নরওয়ে ৩-২ ডেনমার্ক জয়ে উয়েফা নেশনস লিগ শুরু হলো ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের। তবে লিসবনে আজ ওয়েলসের বিপক্ষে পর্তুগালের জয়ের নায়ক রোনালদো নন, তাঁর আল নাসর সতীর্থ জোয়াও ফেলিক্স। ম্যাচের ২২ মিনিটে করা ফেলিক্সের একমাত্র গোলেই ওয়েলসকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল।

নেশনস লিগে গ্রুপ-৪ এর অন্য এক ম্যাচে আর্লিং হলান্ডের জোড়া গোলে নরওয়ে ৩-২ ব্যবধানে হারিয়েছে ডেনমার্ককে।

নতুন কোচ জর্জ জেসুসের অধীনে এটাই ছিল পর্তুগালের প্রথম ম্যাচ। শুরুটাও হলো জয় দিয়ে। তবে স্কোরলাইন দেখে ম্যাচের গল্পটা বোঝা যাবে না। কারণ গোলের সুযোগ তৈরিতে ওয়েলসও পিছিয়ে ছিল না। বরং ম্যাচের শেষ দিকে সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি তারা।

লিসবনের এস্তাদিও জোসে আলভালাদেতে শুরু থেকেই আক্রমণাত্মক পর্তুগাল। রোনালদো প্রথম সুযোগ পেয়েই শট নেন, কিন্তু বল চলে যায় পোস্টের পাশ দিয়ে। এরপর ভিতিনিয়া ও জোয়াও ফেলিক্সের চেষ্টাও ওয়েলসের রক্ষণে আটকে যায়।

ফেলিক্সের গোল, পর্তুগালের উদযাপন। উয়েফা অবশেষে ২২ মিনিটে এলো সেই মুহূর্ত। নুনো মেন্দেস ওয়েলসের রক্ষণ ভেঙে সামনে এগিয়ে বল বাড়িয়ে দেন জোয়াও ফেলিক্সকে। পেনাল্টি এলাকার বাইরে বল পেয়ে একবার নিয়ন্ত্রণে নিলেন ফেলিক্স। তারপর নিচু শট। বল জড়িয়ে গেল নিচের বাঁ কোণের জালে।

পর্তুগালের এগিয়ে যাওয়ার পর রোনালদো আরও সুযোগ পেয়েছেন। কিন্তু তাঁর ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরে জোয়াও ফেলিক্সের পাস থেকে তাঁর শট সহজেই ধরে ফেলেন ওয়েলস গোলরক্ষক ড্যানি ওয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ আসে। রুবেন নেভেসের ক্রসে রোনালদো এমন এক সুযোগ পেলেন, যেখান থেকে গোল না করাটাই বরং বিস্ময়ের। কিন্তু তাঁর শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

এরপর আবারও গোল ভেবেছিলেন রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের রক্ষণচেরা পাস ধরে দৌড়ে গিয়ে বল জালে পাঠিয়েছিলেন। কিন্তু ভিএআর দেখে সেটি অফসাইড। গোল হলো না, অপেক্ষাটাও রয়ে গেল।

ওয়েলস সমতা ফেরানোর সবচেয়ে বড় সুযোগটি পেয়েছিল ব্রেনান জনসনের পা

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ