মঙ্গলবার, 22 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক আজ

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ইউরোপ জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক আজ এএফপি কিয়েভ প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ৫৪ ইউক

শেয়ার করুন:
জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক আজ

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ইউরোপ জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক আজ এএফপি কিয়েভ প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ৫৪ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফাইল ছবি: রয়টার্স ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ মঙ্গলবার নিউইয়র্কে বৈঠক করবেন। এদিন বিকেলে কোনো একসময় এ বৈঠক হওয়ার কথা।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে দুই নেতাই বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র গতকাল সোমবার এএফপিকে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি শান্তিচুক্তির জন্য যুক্তরাষ্ট্র জোর প্রচেষ্টা চালিয়ে আসছিল। অবশ্য সাম্প্রতিক মাসগুলোতে সে প্রচেষ্টা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। কারণ, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে বেশি মনোযোগ দিয়েছে। সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে সরাসরি শান্তি আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে এ বৈঠক হতে যাচ্ছে।

এদিকে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে দূরপাল্লার হামলা আরও জোরদার করেছে। ইউক্রেন সম্প্রতি রাশিয়ার বেশ কয়েকটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে।

বৈঠকের আগে গতকাল ট্রাম্প বলেছেন, রাশিয়া তাদের জ্বালানি তেলশিল্পের ‘নিয়ন্ত্রণ হারিয়েছে’। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, রাশিয়ার বিপুলসংখ্যক ডিজেল শোধনাগার ধ্বংস হয়ে গেছে। তিনি এ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।

ট্রাম্পের ওই পোস্টের জবাবে জেলেনস্কি এক্সে লেখেন, শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য কিছু প্রস্তাব আলোচনার টেবিলে আছে। উত্তেজনা কমানোর শক্ত পদক্ষেপের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হতে পারে।

জেলেনস্কি বলেন, ইউক্রেনের জ্বালানি খাত, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও খাদ্য রপ্তানি খাত লক্ষ্য করে রাশিয়ার হামলার বন্ধ করতে হবে। তাহলে ইউক্রেনও হামলা বন্ধ করতে পারবে। এ সংকটের সমাধান সম্ভব।

গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি অবকাঠামোতে হামলা না করতে রাজি হয়েছে। এর এক দিন আগে রাশিয়ার তেল শোধনাগারে হামলা চালানোয় তিনি কিয়েভের সমালোচনা করেছিলেন।

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ