মঙ্গলবার, 22 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা
🌐 এই সংবাদটি English এও পাওয়া যাচ্ছে 🇬🇧 Read in English

আমাদের মেয়েরা কোথায় হারিয়ে যায়

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login কলাম মতামত আমাদের মেয়েরা কোথায় হারিয়ে যায় মুনির হাসান প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যু

শেয়ার করুন:
আমাদের মেয়েরা কোথায় হারিয়ে যায়

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login কলাম মতামত আমাদের মেয়েরা কোথায় হারিয়ে যায় মুনির হাসান প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব... প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩৪ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে প্রথম আলো হাতে নিয়েই চোখ আটকে গেল শীর্ষ সংবাদে। ‘নারীর প্রতি বৈষম্য বেড়েছে’ শীর্ষক প্রতিবেদনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবারের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট নিয়ে নানা দিক তুলে ধরা হয়েছে। পড়তে পড়তে কয়েকটি সংখ্যায় এসে আটকে গেলাম।

প্রথমে ভালো খবর। শিক্ষায় বাংলাদেশ বেশ ভালো করেছে। শিক্ষায় নারী-পুরুষ সমতার স্কোর এখন ৯৬ দশমিক ১ শতাংশ, যা বাংলাদেশের এযাবৎকালের সর্বোচ্চ। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় নারী-পুরুষের সমতা অর্জিত হয়েছে। এ ছাড়া সামগ্রিক অবস্থানে বড় পতনের পরও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবার ওপরে। মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান—সবাই বাংলাদেশের পেছনে। অর্থাৎ আমাদের অর্জন নেহাতই খারাপ নয়।

তবে একই রিপোর্টের অন্য দিকও আছে। অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগে ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪২তম। নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৩৮ দশমিক ৪১ শতাংশ, যেখানে পুরুষের ৭৯ দশমিক ৯৬ শতাংশ। পেশাজীবী ও কারিগরি কর্মীদের মধ্যে নারী ২০ দশমিক ৭৫ শতাংশ। আর জ্যেষ্ঠ কর্মকর্তা ও ব্যবস্থাপকদের মধ্যে নারী মাত্র ৬ দশমিক ১৬ শতাংশ!

৬ দশমিক ১৬ শতাংশ সংখ্যাটায় এসে আমার কয়েক দিন আগের একটি সন্ধ্যার কথা মনে পড়ল। ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসা সম্প্রসারণ ও বৈশ্বিক বাজার নিয়ে আউটসোর্স টু বিডি আয়োজিত অনুষ্ঠান ফ্যাসিলিটেড করেছি। দেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রায় ৮০ জন শীর্ষ পর্যায়ের মানুষ সেখানে উপস্থিত ছিলেন। আলোচনা হলো সফটওয়্যার ব্যবসা, আন্তর্জাতিক বাজার, ভবিষ্যতের সুযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ অনেক কিছু নিয়ে। তবে খেয়াল করেছি প্রায় ৮০ জনের মধ্যে ১ জনও নারী নেই!

কিছুদিন ধরে আমরা বাংলাদেশ এআই অলিম্পিয়াডের গত তিন বছরের হিসাব দেখছি। ২০২৪ সাল থেকে আমাদের ছেলেমেয়েরা আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডগুলোতে যাচ্ছে। এই তিন বছরে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হয়ে অংশ নেওয়া ২৪ শিক্ষার্থীর মধ্যে মেয়ে মাত্র ১ জন!

কৃত্রিম বুদ্ধিমত্তা পৃথিবীকে বদলে দিচ্ছে। বাংলাদেশেও আমরা চাই আমাদের ছেলেমেয়েরা এই নতুন প্রযু

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ