মঙ্গলবার, 22 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা
🌐 এই সংবাদটি English এও পাওয়া যাচ্ছে 🇬🇧 Read in English

হুতিদের হামলায় বিপদে সৌদি, যুবরাজের সহায়তার আবেদনে উভয়সংকটে ট্রাম্প

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login যুক্তরাষ্ট্র হুতিদের হামলায় বিপদে সৌদি, যুবরাজের সহায়তার আবেদনে উভয়সংকটে ট্রাম্প প্রেসিডেন্

শেয়ার করুন:
হুতিদের হামলায় বিপদে সৌদি, যুবরাজের সহায়তার আবেদনে উভয়সংকটে ট্রাম্প

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login যুক্তরাষ্ট্র হুতিদের হামলায় বিপদে সৌদি, যুবরাজের সহায়তার আবেদনে উভয়সংকটে ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিধাদ্বন্দ্বে ভুগলেও আপাতত ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে যৌথ বিমান হামলায় সৌদি আরবের সঙ্গে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ইরানের বিরুদ্ধে নিজের সামরিক লড়াইয়ে ট্রাম্পের সৌদি সহযোগিতা প্রয়োজন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফাইল ছবি: রয়টার্স সৌদি আরবের আবেদনে সাড়া দিয়ে ইয়েমেনে হুতিদের অবস্থানে মার্কিন সামরিক বাহিনীকে হামলার নির্দেশ দেওয়া হবে কি না—এই প্রশ্ন টানা দুই সপ্তাহ ধরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বেশ ভাবিয়েছে।

হামলার সিদ্ধান্ত নিলে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের শুরু করা সেই যুদ্ধে আরও একটি নতুন ফ্রন্ট বা যুদ্ধক্ষেত্র খুলে দিতে পারে। ইরান যুদ্ধ বিশ্বজুড়ে অর্থনৈতিক ধাক্কা ছড়িয়ে দিলেও প্রায় সাত মাস ধরে চলমান এই সংঘাত তিনি শেষ করতে পারেননি।

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি ইয়েমেন সৌদি–সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। তারা সৌদি আরবেও হামলা চালায়। এই পরিস্থিতিতে হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা চেয়ে সৌদি আরবের করা আরজির বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিধাদ্বন্দ্বে ছিলেন।

গত বৃহস্পতিবার বিষয়টি আবার ট্রাম্পের সামনে আসে। প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রধান সহযোগী এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করে দ্রুত এগিয়ে আসার আবেদন জানান।

প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক তার আগের দিনই উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে জানিয়েছিলেন তিনি ইয়েমেন হুতিদের অবস্থানে হামলার পক্ষে নন। কিন্তু সৌদি যুবরাজের সঙ্গে কথা বলার পর তিনি তাঁর সিদ্ধান্ত পাল্টান। হুতিদের বিরুদ্ধে বিমান হামলার প্রস্তুতি নিতে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনকে নির্দেশ দেন।

তবে গত রোববার দুপুরের মধ্যেই প্রেসিডেন্ট আবারও তাঁর সিদ্ধান্ত বদলেছেন বলে মনে হয়। প্রশাসনিক কর্মকর্তাদের মতে, অন্তত আপাতত হুতিদের বিরুদ্ধে কোনো মার্কিন বিমান হামলা হচ্ছে না। সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা এ কথা বলেন।

হোয়াইট হাউসের প্রেস অফিস আনুষ্ঠ

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ