মঙ্গলবার, 22 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

ইরান নতুন অস্ত্রে হামলার জবাব দেবে, যা দেখে পুরো বিশ্ব চমকে যাবে

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বিশ্ব যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরান নতুন অস্ত্রে হামলার জবাব দেবে, যা দেখে পুরো বিশ্ব চমকে

শেয়ার করুন:
ইরান নতুন অস্ত্রে হামলার জবাব দেবে, যা দেখে পুরো বিশ্ব চমকে যাবে

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login বিশ্ব যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরান নতুন অস্ত্রে হামলার জবাব দেবে, যা দেখে পুরো বিশ্ব চমকে যাবে মজুত রাখা বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে এবং ভূগর্ভস্থ স্থাপনায় কাজ চালিয়ে ইরান নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এর ফলে তেহরানের সক্ষমতা ধংস হয়েছে বলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে দাবি তুলে ধরেছিল, তা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত তেহরানে কুচকাওয়াজ অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয় ফাইল ছবি যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা চালালে নতুন অস্ত্র ব্যবহার করে পাল্টা জবাব দেবে তেহরান। যা দেখে পুরো বিশ্ব চমকে যাবে। পাশাপাশি নতুন নতুন স্থাপনাকে নিশানা করা হবে। ইরানের ইসলামি রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) আজ সোমবার এই হুঁশিয়ারি দিয়েছে।

প্রায় সাত মাস ধরে চলমান যুদ্ধের পর তেহরান ও ওয়াশিংটন এখনো এক অচলাবস্থায় আটকে রয়েছে; যদিও কোনো পক্ষই আবার পূর্ণমাত্রার যুদ্ধে নামতে ইচ্ছুক বলে মনে হচ্ছে না বলে ধারণা কোনো কোনো বিশ্লেষকের।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি আজ এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে আমাদের প্রতিরক্ষা ও পাল্টা আক্রমণে নিশ্চিতভাবেই বড় ধরনের পরিবর্তন আনা হবে।’

আইআরজিসির মুখপাত্র বলেন, সংঘাত যদি নতুন করে বাড়ে, তবে হামলার জবাব দেওয়ার জন্য ইরান নতুন কৌশলগত অস্ত্র নিয়ে প্রস্তুত রয়েছে। ইরানের আরবি ভাষার সংবাদভিত্তিক চ্যানেল আল-আলম টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মোহেব্বি বলেন, ভবিষ্যতের যেকোনো সংঘাত মোকাবিলায় নতুন নতুন লক্ষ্যবস্তু, ভিন্ন ‘ভৌগোলিক অবস্থান’ বা ক্ষেত্র এবং এত দিন গোপনে রাখা অস্ত্র অন্তর্ভুক্ত থাকবে।

তিনি আরও বলেন, ইরানের এই সক্ষমতা ‘বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারে’। আইআরজিসির এই মুখপাত্র বলেন, ‘আমরা যুদ্ধক্ষেত্রে একদম নতুন ক্ষমতার নতুন সব অস্ত্র উন্মোচন করব, যা দেখে পুরো বিশ্ব চমকে যাবে।’

আইআরজিসি জানিয়েছে, তারা দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্যও সম্পূর্ণ প্রস্তুত। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা যায়, গত শনিবার তেহরান দাবি করে, তেহরানের বিরুদ্ধে নতুন কোনো পদক্ষেপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত মাসের শেষ দিক

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ