বৃহস্পতিবার, 17 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

মোদির জন্মদিনে ভারতজুড়ে প্রদীপ জ্বালানোর কর্মসূচি বিজেপির, কংগ্রেসের সমালোচনা

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ভারত মোদির জন্মদিনে ভারতজুড়ে প্রদীপ জ্বালানোর কর্মসূচি বিজেপির, কংগ্রেসের সমালোচনা সংবাদদ

শেয়ার করুন:
মোদির জন্মদিনে ভারতজুড়ে প্রদীপ জ্বালানোর কর্মসূচি বিজেপির, কংগ্রেসের সমালোচনা

Login সর্বশেষ বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও খুঁজুন ই-পেপার Eng Login ভারত মোদির জন্মদিনে ভারতজুড়ে প্রদীপ জ্বালানোর কর্মসূচি বিজেপির, কংগ্রেসের সমালোচনা সংবাদদাতা কলকাতা প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৩৫ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছবি: রয়টার্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও ধারাবাহিক সাফল্য কামনা করে বৃহস্পতিবার দেশবাসীকে নিজ নিজ ঘরে প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি নিতিন নবীন। এর কঠোর সমালোচনা করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের এক নেতা।

বৃহস্পতিবার নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন। প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিজেপি আগেই ‘আশীর্বাদ কা দিয়া’ (আশীর্বাদের প্রদীপ) নামে এক কর্মসূচি ঘোষণা করেছিল।

সেই কর্মসূচির অংশ হিসেবে এক ভিডিও বার্তায় নবীন ইতিমধ্যে সন্ধ্যা ছয়টা থেকে সকাল সাতটার মধ্যে একটি প্রদীপ জ্বালানোর অনুরোধ দেশবাসীকে করেছেন। ২০১৪ সাল থেকে মোদির নেতৃত্বে ভারতের রূপান্তরমূলক পরিবর্তনের উল্লেখ করে তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়ার সংকল্প নিয়ে ভারত দ্রুত এগিয়ে চলেছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে বিজেপি এক মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ ঘোষণা করেছে। এই কর্মসূচির মাধ্যমে গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী হিসেবে সফল কর্মজীবনকেও চিহ্নিত করা হবে।

মোদি সরকারের এই প্রচার অভিযানের মূল লক্ষ্য হলো গণসংযোগ বাড়ানো, জনকল্যাণমূলক কাজের বিস্তার ঘটানো এবং যুবসমাজকে যুক্ত করা। বিশেষ করে সংকটজনক পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে মহামারি, নকশালবাদ ও সন্ত্রাসবাদ দমনসহ নারী ও যুবদের কল্যাণে তাঁর গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করেন নবীন।

এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্‌যাপনে তাঁর নির্বাচনী কেন্দ্র উত্তর প্রদেশের বারানসিতে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) শীর্ষ নেতারা বৃহস্পতিবার উপস্থিত থাকছেন। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি নিশ্চিত করেছেন।

পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে গুজরাটে বাইক র‌্যালির মাধ্যমে উদ্‌যাপনে অংশ নেবেন বিহারের লোক জনশক্তি পা

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ