সোমবার, 14 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা

দল থেকে বাদ পড়েই ট্রিপল সেঞ্চুরি দিয়ে জবাব পাকিস্তানি তারকার

X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লা

শেয়ার করুন:
দল থেকে বাদ পড়েই ট্রিপল সেঞ্চুরি দিয়ে জবাব পাকিস্তানি তারকার

X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG খেলাধুলা দল থেকে বাদ পড়েই ট্রিপল সেঞ্চুরি দিয়ে জবাব পাকিস্তানি তারকার স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ১০:১৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ X (Twitter) X ইংল্যান্ড সফরের মাঝপথে পাকিস্তান দল থেকে বাদ পড়েছিলেন সালমান আলি আগা। প্রথম টেস্টে নেতৃত্ব দিয়েও দ্বিতীয় টেস্টে জায়গা হারান তিনি। এরপর তৃতীয় টেস্টের আগে আরও ছয় ক্রিকেটারের সঙ্গে তাকে দেশে ফেরত পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে মাঠের বাইরে বসে থাকার পথ বেছে নেননি পাকিস্তানের এই অলরাউন্ডার। দেশে ফিরে ব্যাট হাতে দিয়েছেন দারুণ এক জবাব। প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এ কিংসমেন একাডেমির হয়ে মার্কহোর আইটি সলিউশন্সের বিপক্ষে খেলতে নেমে করেছেন ট্রিপল সেঞ্চুরি।

দল যখন মাত্র ৭২ রানে হারিয়ে ফেলেছিল ৩ উইকেট, তখন ব্যাট হাতে হাল ধরেন সালমান। এরপর প্রতিপক্ষের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে ৩৩৬ বলে পূর্ণ করেন ট্রিপল সেঞ্চুরি। ইংল্যান্ড সফর থেকে বাদ পড়ার কয়েক দিনের মধ্যেই এমন ইনিংস দিয়ে সালমান যেন বুঝিয়ে দিলেন, তার ব্যাট এখনো কথা বলতে প্রস্তুত।

কিংসমেন একাডেমি বিপাকে পড়েছিল শুরুতেই। মাত্র ৭২ রানে ৩ উইকেট হারানোর পর দলের ইনিংসকে টেনে তোলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সালমান। ধৈর্য ও আগ্রাসনের দারুণ সমন্বয়ে ইনিংস এগিয়ে নেন তিনি। একপর্যায়ে সেটি রূপ নেয় বিশাল ব্যক্তিগত মাইলফলকে। ৩৩৬ বল মোকাবিলা করে তিনশ রানের ঘর স্পর্শ করেন সালমান।

পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক অস্থিরতার মধ্যে তার এই ইনিংস তাই আলাদা গুরুত্ব পাচ্ছে। জাতীয় দল থেকে বাদ পড়ার পর অনেকটা সময়ই ক্রিকেটারদের আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে। সালমান অবশ্য তার উত্তর দিয়েছেন সরাসরি ব্যাট দিয়ে।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে পাকিস্তানের পারফরম্যান্স ছিল হতাশাজনক। লিডসে প্রথম টেস্ট এবং লর্ডসে দ্বিতীয় টেস্ট- দুটিতেই বড় ব

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ