X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG অর্থনীতি রাত ১২টা বাজার অপেক্ষায় থাকেন গৃহিণীরা ইব্রাহীম হুসাইন অভি ইব্রাহীম হুসাইন অভি প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ X (Twitter) X এমন নিভু নিভু গ্যাস থাকে দিনভর/ছবি জাগো নিউজ রাত বাড়ে। বাড়তে থাকে ক্লান্তি। অধিকাংশ ঘরে যখন ঘুম নেমে আসে, তখনও জেগে থাকেন রাজধানী ঢাকার অনেক গৃহিণী। তাদের চোখে ঘুম নেই। একটাই অপেক্ষা তাদের, ঘড়ির কাঁটা কখন ছোঁবে রাত ১২টা।
এই অপেক্ষা বিশেষ কোনো উপলক্ষের জন্য নয়, অপেক্ষা রান্নার গ্যাসের জন্য। যত ক্লান্তি, বেদনা, সমস্যা থাক না কেন বাঙালি বাড়িতে তো রান্না হওয়া চাই!
দিনভর চুলা জ্বলে। সন্ধ্যার পরেও জ্বলে না, এমন নয়। তবে তাতে রান্না হয় না। সামান্য চা করতেও কেটে যায় আধাঘণ্টা-একঘণ্টা। অগত্যা রাত গভীর হওয়ার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় থাকে না। দিনের বেলায় পাইপলাইনে গ্যাস না থাকা প্রায় নিয়মে পরিণত হয়েছে ঢাকা শহরে। কখনো রাত ১১টা কখনো রাত ১২টায় গ্যাস আসে। আবার ভোর হতে না হতেই চলে যায়। এর মধ্যেই রান্নার কাজ সারতে হয় গৃহিণীদের।
রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েক মাস ধরে গ্যাস সরবরাহের এমন সংকট অনেক পরিবারের দৈনন্দিন জীবনযাত্রাই বদলে দিয়েছে। রান্নার সময় এখন আর পরিবারের সুবিধা অনুযায়ী নির্ধারিত হয় না, নির্ধারিত হয় গ্যাস কখন আসবে তার ওপর।
একজন গৃহিণীর দিনের হিসাব তাই পাল্টে গেছে। সকালে সন্তানদের স্কুল, স্বামীর অফিস, সংসারের অন্য কাজ- সব সামলে দুপুরে রান্না করতে গিয়ে চুলা জ্বলে না। বিকেলেও একই অবস্থা। সন্ধ্যায়ও গ্যাসের দেখা নেই। শেষ পর্যন্ত রাত বাড়ার অপেক্ষা।
কোনো গ্রাহক যদি গ্যাস সরবরাহই না পান, তাহলে যে সেবা তিনি পাচ্ছেন না, তার জন্য তাকে অর্থ দিতে বাধ্য করা উচিত নয়। সংযোগ সচল রাখার জন্য একটি যৌক্তিক নির্দিষ্ট চার্জ থাকতে পারে। কিন্তু গ্যাস সরবরাহ নিশ্চিত করতে না পারলে গ্রাহকের কাছ থেকে গ্যাসের পুরো বি