X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG দেশজুড়ে নাগেশ্বরীতে ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবীর কারাদণ্ড জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৬ X (Twitter) X কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক সেবনের দায়ে চারজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে পৌরসভার উত্তর বালাশিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উত্তর বালাশিপাড়া এলাকার গোলাম মওলা (২৮), ওমর ফারুক (২৬), আরিফুল ইসলাম (১৮) ও নুরনবী (২৫)।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় ওই এলাকায় মাদক সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, দণ্ডপ্রাপ্ত চারজনকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জরিমানা মাদক-বিরোধী-অভিযান কুড়িগ্রাম ভ্রাম্যমান-আদালত কারাদণ্ড পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়। সর্বশেষ - দেশজুড়ে নাগেশ্বরীতে ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবীর কারাদণ্ড
চা বাগান থেকে খৈয়া গোখরা সাপ উদ্ধার, আতঙ্কে শ্রমিকরা
দৌলতপুরে পদ্মায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত, সাপ আতঙ্কে বানভাসিরা
তিন দশক ধরে অচল ট্রাফিক সিগন্যাল, ইশারায় চলছে যানবাহন
ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
তিনবার সতর্ক করার পরও গুদামে সার মজ