X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG ধর্ম হারামাইনে আজ যারা জুমার নামাজ পড়াবেন ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক প্রকাশিত: ১০:৫১ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৬ X (Twitter) X আজ সৌদি আরবে ১১ সেপ্টেম্বর ২০২৫ খৃষ্টাব্দ মোতাবেক ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ১৪৪৮ হিজরির রবিউল আউয়াল মাসের পঞ্চম জুমা আজ। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী।
আজ মসজিদুল হারামে জুমার নামাজ পড়াবেন প্রসিদ্ধ কারি শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুয়াইকিলি।
ড. মাহের আল মুয়াইকিলি ১৯৬৯ সালের সাত জানুয়ারি সৌদি আরবের মদিনা মুনাওওরায় জন্মগ্রহণ করেন।
১৪২৫ হিজরিতে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ অনুষদ থেকে তিনি মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এখানে তার বিষয় ছিল, ‘ফিকহুল ইমাম আহমাদ ইবনে হাম্বল' তথা ইমাম আহমাদ ইবনে হাম্বলের ইলমে ফিকহ'। একই প্রতিষ্ঠান থেকে ১৪৩২ হিজরিতে ইমাম সিরাজি রহ. রচিত শাফেয়ী মাজহাবের কিতাব ‘তুহফাতুন নাবিহ শারহুত তানবিহ'র ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
তিনি কুরআনের একজন হাফেজ। ১৪২৮ হিজরির রমজানে মসজিদুল হারামের তারাবি ও তাহাজ্জুদের ইমাম মনোনীত হন। ওই বছরই মসজিদুল হারামের স্থায়ী ইমাম ও খতিবের দায়িত্ব গ্রহণ করেন।
আজ মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন শায়খ হুসাইন ইবনে আব্দুল আজিজ আলে শায়খ।
তার জন্ম সৌদি আরবের বনি তামিমে, তিনি শায়খ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের উত্তরপুরুষ। সৌদি আরবে ইসলামি আইন প্রতিষ্ঠা ও ইসলামি জ্ঞানের চর্চা ক্ষেত্রে তার পরিবার বিশেষভাবে পরিচিত ও প্রভাবশালী।
শেখ আবদুল্লাহ আল জিবরিন ও শেখ আবদুল আজিজ দাউদের মতো বহু বিখ্যাত আলেমদের কাছ থেকে তিনি ফিকহ ও হাদিসের পাঠ নিয়েছেন। হিজরি ১৪১১ সালে তিনি সৌদি আরবের নাজরান শহরের হাইকোর্টের বিচারক নিযুক্ত হন। পরের বছর তাকে রাজধানী রিয়াদের হাইকোর্টে স্থানান্তর করা হয়। সেখানে ছ