X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG আন্তর্জাতিক ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ০৫:৩৬ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৬ X (Twitter) X ভারতে পৌঁছেছেন ভ্লাদিমির পুতিন/ ছবি: ইন্ডিয়া টুডে ব্রিকস সম্মেলনে যোগ দিতে তিনদিনের সফরে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে নয়াদিল্লিতে পৌঁছান তিনি। বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।
এ সফরে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পুতিন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার বাইরে এটি পুতিনের প্রথম সরাসরি ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ।
বৈশ্বিক অর্থনীতিতে নানা চাপের মধ্যে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এবারের ব্রিকস সম্মেলন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি পশ্চিম এশিয়ার সংকটও আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব ফেলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে হরমুজ প্রণালির অবরোধ।
ট্রাম্প প্রশাসনের বাণিজ্যনীতি ও শুল্কনীতিও বৈশ্বিক অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। এমন পরিস্থিতিতে ব্রিকসের সদস্য ও অংশীদার দেশগুলোর নেতাদের বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
#WATCH | Delhi: Russian President Vladimir Putin arrives in India ahead of the BRICS Summit 2026. During his visit, he will also hold talks with PM Narendra Modi and have a series of bilateral meetings. pic.twitter.com/pax5EW70Yu
শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ব্রিকস বিজনেস ফোরামের বার্ষিক পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন। প্রথাগতভাবে ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে এই ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্রিকস সদস্যদেশগুলোর ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে সংলাপের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এ