শুক্রবার, 11 সেপ্টেম্বর 2026
⚠ ব্রেকিং
জাতীয় 🇧🇩 বাংলা
🌐 এই সংবাদটি English এও পাওয়া যাচ্ছে 🇬🇧 Read in English

মাঠপর্যায়ে তীব্র সার সংকটে কৃষকরা হাহাকার করছেন: সংসদে শফিকুল ইসলাম

X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লা

শেয়ার করুন:
মাঠপর্যায়ে তীব্র সার সংকটে কৃষকরা হাহাকার করছেন: সংসদে শফিকুল ইসলাম

X (Twitter) Toggle navigation সর্বশেষ বাংলাদেশ জাতীয় রাজনীতি বিশেষ প্রতিবেদন দেশজুড়ে জেলার খবর অর্থনীতি আন্তর্জাতিক খেলাধুলা ক্রিকেট ফুটবল চাকরি টপ টেন ভিডিও বিনোদন হলিউড বলিউড ফিচার ফটো গ্যালারি লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি ভ্রমণ কৃষি ও প্রকৃতি জোকস একুশে বইমেলা অন্যান্য শিক্ষা ক্যাম্পাস স্বাস্থ্য আইন-আদালত ধর্ম ইসলাম অন্যান্য ধর্ম প্রবাস গণমাধ্যম নারী ও শিশু বাণিজ্য মেলা সাহিত্য জাগো জবস মতামত সোশ্যাল মিডিয়া পডকাস্ট আর্কাইভ বিবিধ ইউনিকোড কনভার্টার ENG জাতীয় মাঠপর্যায়ে তীব্র সার সংকটে কৃষকরা হাহাকার করছেন: সংসদে শফিকুল ইসলাম জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক প্রকাশিত: ০১:৫৪ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ X (Twitter) X সংসদে বক্তব্য দেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম জাতীয় সংসদে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম বলেছেন, কাগজে-কলমে সারের পর্যাপ্ত মজুত রয়েছে বলা হলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে মাঠপর্যায়ে তীব্র সার সংকটে কৃষকরা হাহাকার করছেন।

সারের কৃত্রিম সংকট, অনিয়ম ও ডিলার নিয়োগে ১০ থেকে ১২ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ তুলে ধরে তিনি বোরো মৌসুমের আগেই ডিলার পর্যায়ে কঠোর নজরদারি ও সুষ্ঠু বিতরণ ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ৬৮ বিধির আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ১১ দলীয় জোটের এই সংসদ সদস্য।

বিভিন্ন পত্রিকার সংবাদের তথ্য উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, ‘প্রথম আলোর রিপোর্ট বলছে, ন্যায্যমূল্যের চেয়েও বেশি টাকা দিয়ে সার পাচ্ছে না কৃষক। এটা জামায়াত বা বিরোধীদলের বট বাহিনীর কোনো রিপোর্ট না। সার সংকটের মধ্যে মন্ত্রীর ব্যক্তিগত গোডাউন ভর্তি। সরকারে সারের মজুত থাকলেও আবার সেই ২০০১ থেকে ২০০৬ সালের সিনড্রোম দেখা যাচ্ছে, যখন এক বস্তা সারের জন্য কৃষককে গুলির মুখে জীবন দিতে হয়েছিল। দেশের সাতটি রাষ্ট্রায়ত্ত সার কারখানার ছয়টি বন্ধ বলে রিপোর্ট প্রকাশিত হয়েছে। মাছরাঙা নিউজে এসেছে ঝিনাইদহে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধের কথা। স্থানীয় জনগণ যদি আপনাদের বিরুদ্ধে নেমে যায়, তাদের উসকানি দিয়ে কৃষকদের লাগিয়ে দেওয়া হয়, তাহলে বুঝতে হবে প্রকৃত ঘটনা সত্য এবং বাস্তবে তা-ই হয়েছে।'

তিনি আরও বলেন, ‘মানবজমিনের গত ৮ সেপ্টেম্বরের রিপোর্ট, সারের জোয়ারে যখন ভাসছি আমরা এই সংসদে, তখন সার নিয়ে লঙ্কাকাণ্ড ও

শেয়ার করুন:
সম্পর্কিত সংবাদ